TRENDING:

Duare Ration| Calcutta High Court: দুয়ারে রেশন প্রকল্পে কাটল বাধা, স্থগিতাদেশের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট

Last Updated:

ক্ষমতায় আসার পরই রাজ্যে দুয়ারে রেশন প্রকল্প চালু করার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Duare Ration| Calcutta High Court)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দুয়ারে রেশন (Duare Ration) প্রকল্পে স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)৷ তার ফলে এ দিন থেকেই দুয়ারে রেশন প্রকল্প চালু হওয়ার ক্ষেত্রে কোনও বাধাই থাকল না৷ দুয়ারে রেশন প্রকল্পে স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন রেশন ডিলার৷ যদিও সেই আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা৷
advertisement

ক্ষমতায় আসার পরই রাজ্যে দুয়ারে রেশন (Duare Ration) প্রকল্প চালু করার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ এই প্রকল্পের বৈশিষ্টই হল, রেশন নিয়ে ক্রেতাদের বাড়ির কাছে পৌঁছে যাবেন রেশন ডিলাররা৷ কিন্তু এই প্রকল্পের উপরে স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন কয়েকজন রেশন ডিলার৷ যদিও সেই আবেদন গ্রহণ করতে চাননি বিচারপতি অমৃতা সিনহা৷

advertisement

আরও পড়ুন: দিনের সবচেয়ে বড় খবর, আজ থেকে এই জেলায় দুয়ারে রেশন!

আদালতে রাজ্য সরকারের হয়ে সওয়াল করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, উপভোক্তাদের সুবিধার্থে এই প্রকল্প চালু করছে রাজ্য সরকার৷ ফলে তা তৃতীয় কোনও পক্ষ আটকে দিতে পারে না৷ খাদ্যমন্ত্রী রথীন ঘোষেরও দাবি, 'প্রকল্প চালু হওয়ার আগে আমরা সব রেশন ডিলারদের ডেকে প্রকল্প সম্পর্ক বুঝিয়েছি৷ তার পরেও কয়েকজন ডিলার আদালতের দ্বারস্থ হয়েছিলেন৷ মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের ভালর জন্যঅ এই কাজ শুরু করেছেন৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ছুটির দিনে দিঘা যাচ্ছেন? ওল্ড দিঘার ঝাউবনে আপনার জন্য অপেক্ষা করছে এক বিরাট সারপ্রাইজ!
আরও দেখুন

আদালত মামলাকারীদের আবেদন খারিজ করে দেওয়ায় স্বস্তি পায় রাজ্য প্রশাসনও৷ এর পরই কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জেলায় শুরু হয়ে যায় দুয়ারে রেশন পরিষেবা৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Duare Ration| Calcutta High Court: দুয়ারে রেশন প্রকল্পে কাটল বাধা, স্থগিতাদেশের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল