রেল সূত্রে জানা গিয়েছে, লোকাল ট্রেনের পিছনের দিকের কামরার দু’টি চাকা লাইন থেকে নেমে যায়। ট্রেনটি বনগাঁ ছেড়েছিল সকাল ১০টা ২৮ মিনিটে। ঘটনাটি ঘটে বেলা বারো’টা নাগাদ। ঘটনার পরেই ট্রেন থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। পরিষেবা স্বাভাবিক করতে কাজ চলছে।
আরও পড়ুনঃ পূর্ণমের পুনর্জন্ম! পাকিস্তানের আত্মসমর্পণ, ভারতে ফিরলেন হগলির জওয়ান, কেমন আছেন তিনি?
advertisement
রেল সূত্রে জানা গিয়েছে, সাড়ে ১২টা থেকে চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দমদম ক্যান্টনমেন্টে দাঁড়িয়ে পড়ে ডাউন হাসনাবাদ লোকাল। ডাউন গোবরডাঙা লোকাল বিরাটি এবং পরের বনগাঁ লোকাল মধ্যমগ্রামে দাঁড়িয়ে ছিল বেশ কিছুক্ষণ। প্রায় দেড়ঘণ্টা পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 14, 2025 1:19 PM IST
