TRENDING:

WB Elections 2026: 'ওয়েন নার্থিং গোজ রাইট, গো লেফট', বামেদের নয়া প্রচার ভিডিওতে বিজেপি-কে কটাক্ষ দীপ্সিতা-আফরিনদের

Last Updated:

WB Elections 2026: এ'বছরের ভোটে বামেরা অনেকটাই নির্ভর করছে তরুণ তুর্কিদের উপর! বিজেপির বিরুদ্ধে একরাশ অভিযোগ এনে ভিডিও বানালেন সিপিআইএম নেত্রী দীপ্সিতা, আফরিন! এটাই তাঁদের ভোট প্রচারের কৌশল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ‘ওয়েন নার্থিং গোজ রাইট, গো লেফট!” ভোটযুদ্ধের প্রচারে নয়া বার্তা বামেদের! ভোটের ময়দানে বিজেপির বিরুদ্ধে কোমর বেঁধে নেমেছে বামের তরুণ তুর্কিরা! তাঁদের বার্তা, ” প্রশ্নটা আপনার রাজনীতির নয়, লড়াইটা আমার আপনার ভবিষ্যতের।”
CPIM Campaign
CPIM Campaign
advertisement

২৬-এর ভোটে ঘুরে দাড়াতে মরিয়া সিপিআইএম! ভোটযুদ্ধে বামফ্রন্টে অগ্রনী ভূমিকা নিয়েছে তরুণরা। সিপিআইএম-এর প্রার্থী তালিকা ঘোষণার পরই দেখা যায়, ৬০-৭০ শতাংশ প্রার্থীই তরুণ। তরতাজা তরুণ মনন বাড়ি বাড়ি গিয়ে প্রচারের বদলে হাতিয়ার করেছে সোশ্যাল মিডিয়া, বিজেপির বিরুদ্ধে ফেসবুকে নতুন ভিডিও প্রকাশ করলেন দীপ্সিতা ধর, আফরিন বেগম! তাঁদের ভাষায়, ” আমাদের দেশে আজকাল একটা কথা খুব শোনা যায়, বিকশিত ভারতে তরুণদের স্বপ্ন পূরণের ভরসা নাকি বিজেপি। আপনারাও নিশ্চয় তাই শুনেছেন। কিন্তু একটু থেমে যান। এটাকি আদৌ সবার স্বপ্ন? নাকি কিছু নির্দিষ্ট অপদার্ধ, দুর্ণীতিগ্রস্ত বড়লোক ছেলে মেয়েদের স্বপ্ন?”

advertisement

তাঁদের প্রশ্ন, ”একটা স্টার্টআপ যাদের ব্যবসা এক বছরে ১ কোটিও পেরোয়নি, তারা কী করে ২৫ হাজার কোটির প্রজেক্ট পেল বলুন তো? ” দীপ্সিতা, আফরিনের কটাক্ষ, ”যোগ্যতা নয়! যোগাযোগ আর দুর্ণীতিতে সরকারের সহায়ক হওয়াটাই নতুন ভারতের উন্নতির মাপকাঠি।” সাধারণ মানুষের কাছে তাঁদের আবেদন, ” আমি আপনাকে ভয় দেখাতে আসিনি! প্রশ্ন করুন, সরকারের টাকা কার হাতে যাচ্ছে? আমার আপনার ভবিষ্যৎ কোথায় যাচ্ছে?”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

এবারের ভোটে দমদম উত্তরের সিপিআইএম প্রার্থী দীপ্সিতা ধর। আগে বিধানসভা, লোকসভা ভোটে প্রার্থী হয়েছেন। বালিগঞ্জের মতো কঠিন আসনে আসনে লড়ছেন যাদবপুরের গবেষক ছাত্রী আফরিন বেগম শিল্পী। ভোটযুদ্ধের ময়দানে তিনি নবাগতা হলেও অভিজ্ঞতা নেহাৎ কম নয়। দুঁদে ছাত্রনেত্রী হিসেবে তাঁর পরিচয় রয়েছে। এহেন দুই নেত্রীর ২ মিনিট ২৫ সেকেন্ডের নতুন প্রচার ভিডিও নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ায়।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
WB Elections 2026: 'ওয়েন নার্থিং গোজ রাইট, গো লেফট', বামেদের নয়া প্রচার ভিডিওতে বিজেপি-কে কটাক্ষ দীপ্সিতা-আফরিনদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল