কালীঘাট ও চেতলা এলাকায় আতঙ্ক ছড়ানোর চেষ্টা হয়েছে বলে দাবি তৃণমূলের। নির্বাচন আচরণবিধি (MCC) লঙ্ঘনের অভিযোগ তুলেছে তৃণমূল। কড়া পদক্ষেপ, শোকজ নোটিস ও FIR দায়েরের দাবি নির্বাচন কমিশনের কাছে তৃণমূলের। পাশাপাশি নিরাপত্তা জোরদার ও বিতর্কিত ভিডিও সরানোর নির্দেশ দেওয়ার আবেদনও করা হয়েছে।
advertisement
বস্তুত, ভোটের আগে ফর্মে দিলীপ ঘোষ। মোদির মঞ্চে নিজস্ব মেজাজে ধরা পড়েছেন বঙ্গ বিজেপির দাবাং নেতা দিলীপ। যা দেখে অনেকেই বলছেন, উনিশ এবং একুশের সাফল্য ছাব্বিশে ফিরিয়ে আনতেই দিলীপকে ফেরাল বিজেপি। ২০২১-এ বিজেপির রাজ্য সভাপতির পদ ছাড়েন দিলীপ ঘোষ। তারপর থেকে বিজেপির শীর্ষ নেতারা বাংলায় একাধিক সভা করেছেন। কিন্তু সেখানে খুব কমই দেখা গিয়েছে দিলীপ ঘোষকে। গত শনিবার অবশ্য অন্য ছবি। ব্রিগেডে নরেন্দ্র মোদির সভা। মঞ্চে দিলীপ ঘোষ। একেবারে অন্য মেজাজে। শরীরি ভাষাতেই স্পষ্ট তিনি অন্যদের থেকে আলাদা।
ছাব্বিশের নির্বাচনের আগেই আবার সক্রিয় রাজনীতির কেন্দ্রে ফিরেছেন দিলীপ ঘোষ। ছাব্বিশের নির্বাচনে নিজের দল বিজেপির হয়েই পছন্দের আসন খড়্গপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দিলীপ ঘোষ। নিউজ18 নেটওয়ার্কের এডিটর ইস্ট, বিশ্ব মজুমদারকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সোজাসাপটা দিলীপ ঘোষ! ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে বঙ্গে বিজেপি-র ভোটার তালিকার একাংশ! সেখানে কোনও তারকা নেই, অন্য কোনও দল থেকে আসা প্রার্থী নেই! কেন? উত্তরে দিলীপ বলেন, ” যখন নদীতে জল থাকে, তখন সব ভাল লাগে। যখন ভাটা পড়ে, তখন নৌকা আটকে যায়। ভরা নদীতে নৌকো সবাই চায়! এখন ভরা নেই, তাই এরকম মনে হচ্ছে। কেন জোয়ার এসেছিল? কি কারণে? কার কারণে? ভাবার দরকার আছে।”
