'নীরবে মানুষের কাজ করতে স্বাচ্ছন্দ্য আমি'! যাদবপুরে প্রচারে বাড়ি-বাড়ি যাচ্ছেন তৃণমূল প্রার্থী দেবব্রত মজুমদার
- Reported by:Priti Saha
- Published by:Sudip Paul
Last Updated:
West Bengal Assembly Elections 2026: ২০২১ সালের নির্বাচনে তিনি বাম প্রার্থী সুজন চক্রবর্তীকে পরাজিত করেছিলেন। সেই জয়ের ধারাবাহিকতা বজায় রাখতেই এবারও তার ওপর ভরসা রেখেছে দল।
advertisement
1/5

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যাদবপুর কেন্দ্রে জোরকদমে প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই ২৯১টি আসনে প্রার্থী ঘোষণা করেছে শাসক দল। সেই তালিকায় যাদবপুর থেকে আবারও টিকিট পেয়েছেন।
advertisement
2/5
২০২১ সালের নির্বাচনে তিনি বাম প্রার্থী সুজন চক্রবর্তীকে পরাজিত করেছিলেন। সেই জয়ের ধারাবাহিকতা বজায় রাখতেই এবারও তার ওপর ভরসা রেখেছে দল। দলের আস্থার দাম দিতে প্রচারে কোনও খামতি রাখছেন না দেবব্রত মদৃজুমদার।
advertisement
3/5
প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই দেবব্রত মজুমদার সকাল সকাল জনসংযোগে বেরিয়ে পড়ছেন। কর্মী-সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলছেন এবং তাদের সমস্যার কথা শুনছেন। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখাই তার প্রধান লক্ষ্য।
advertisement
4/5
তিনি জানিয়েছেন, তিনি জাঁকজমকপূর্ণ প্রচারে বিশ্বাসী নন। সারা বছরই মানুষের পাশে থেকে কাজ করেন, তাই আলাদা করে প্রচারের প্রয়োজন হয় না। তার মতে, মানুষের আস্থা অর্জন করাই সবচেয়ে বড় বিষয়।
advertisement
5/5
দেবব্রত মজুমদার আরও বলেন, তিনি লাইমলাইটে থাকতে অভ্যস্ত নন। সাধারণ মানুষের জন্য নীরবে কাজ করতেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। আগামী নির্বাচনেও এইভাবেই মানুষের পাশে থেকে কাজ চালিয়ে যেতে চান তিনি। এবারও বাম ও বিজেপিকে হারিয়ে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী দেবব্রত মজুমদার।