প্রতিবেশীরা জানিয়েছেন দে পরিবারের দুই ভাইয়েরই মানসিক সমস্যা ছিল৷ পুলিশের প্রাথমিক অনুমান, পাঁচ ছ’ মাস আগেই মৃত্যু হয়েছে ধীরেন্দ্রকুমারের৷ এর পর ভাইয়ের দেহ আগলে বসে ছিলেন দাদা বীরেন্দ্রকুমার৷ দিন কয়েক আগে তাঁরও মৃত্যু হয়।
বেশ কয়েক দিন ধরে দে পরিবারের বাড়ির কাউকে না দেখতে পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা৷ তার পরই তাঁরা পুলিশে খবর দেন৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুরো বিষয়টি প্রকাশ্যে আসে৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বীরেন্দ্রকুমার এবং ধীরেন্দ্রকুমারের আরও দু’ভাই ছিলেন৷ তাঁরা আগেই প্রয়াত হয়েছেন৷ চার ভাইয়েরই মানসিক সমস্যা ছিল বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে৷ তাঁদের একমাত্র বোনের বিয়ে হয়ে গিয়েছে।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 26, 2023 8:40 AM IST
