TRENDING:

Anubrata Mondal | Manish Kothari: মঙ্গলে মণীশ কোঠারি, বুধে তলব সুকন্যা মণ্ডলকে, কী হবে দিনভর? চোখ আটকে দিল্লিতে

Last Updated:

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে মণীশ কোঠারি বলেছিলেন, তিনি একজন চার্টাড অ্যাকাউন্ট্যান্ট, তিনি যা যা করেছেন সব অনুব্রত মণ্ডলের কথাতেই করেছেন।অন্যদিকে, অনুব্রতর দাবি, তিনি এসব সম্পর্কে কিছুই জানেন না। ফলে মঙ্গলবার অনুব্রত ও মণীশকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: মঙ্গলবারই ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠাারি। আজ, মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করানো হবে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, এদিন সকালে প্রথমে স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য মণীশকে নিয়ে যাওয়া হবে রামমনোহর লোহিয়া হাসপাতালে। সেখানে স্বাস্থ্য পরীক্ষা হওয়ার পরে তাঁকে পেশ করা হবে দিল্লির রাউজ এভিনিউ আদালতে। গত মঙ্গলবার সকাল থেকে সারাদিন টানা ১০ ঘণ্টা জেরার পরে মণীশ কোঠারিকে গ্রেফতার করে ইডি। জেরায় বক্তব্যে অসঙ্গতি থাকায় তাঁকে গ্রেফতার করা হয় বলে সূত্রের খবর।
advertisement

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে মণীশ কোঠারি জানিয়েছিলেন, তিনি একজন চার্টাড অ্যাকাউন্ট্যান্ট, তিনি যা যা করেছেন সব অনুব্রত মণ্ডলের কথাতেই করেছেন। অন্যদিকে, অনুব্রতর দাবি, তিনি এই সব বিষয়ে কিছুই জানেন না। ফলে মঙ্গলবার অনুব্রত ও মণীশকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়।

আরও পড়ুন: 'আমি ভাল পরিবারের মেয়ে, আমার সামাজিক সম্মান নষ্ট করা হচ্ছে!', আদালতে দাঁড়িয়ে কাতর আর্জি অর্পিতা মুখোপাধ্য়ায়ের

advertisement

এদিকে বুধবার দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলকে। সূত্রের খবর, মণীশের মতোই এদিন বাবা অনুব্রতর মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে সুকন্যাকে। সুকন্যার নামে রয়েছে একাধিক জমির দলিল, রয়েছে চালকল। রয়েছে তিন কোটি টাকার ফিক্সড ডিপোজিটও। একজন সাধারণ শিক্ষিকা হয়ে কোটি কোটি টাকা ফিক্সড ডিপোজিট বা মিলের জন্য কোথা থেকে টাকা এল? কোথা থেকে তিনি এত বিপুল সম্পত্তির মালিক হলেন, সূত্রের খবর, নথি দেখিয়ে তাঁর কাছে এই সব জানতে চাইবে ইডি।

advertisement

আরও পড়ুন: ট্রেনে মোবাইল চার্জ দেন কি? জেনে রাখুন এই নিয়ম, নাহলে বিপদে পড়বেন

এর আগেও মণীশ কোঠারি ও সুকন্যাকে দিল্লিতে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। বুধবার ফের গরু পাচার মামলায় অনুব্রত কন্যাকে তলব করা হয়েছে। সূত্রের খবর, এবার তাঁকে দিল্লিতে ইডি দফতরে অনুব্রতর সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। রেকর্ড করা হবে বয়ান। হবে ভিডিওগ্রাফিও। অনুব্রতর কন্যা সুকন্যা মণ্ডল ও তাঁর মায়ের নামে ছিল ভোলে বোম রাইস মিল। ২০১৪ সালের নভেম্বর মাসে ৬ দিনে সাড়ে ৬ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন সুকন্যা? কোথা থেকে এসেছিল এত টাকা? আজই রহস্যফাঁস!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অবসর নিলেও থামেনি কলম! আজও বিনামূল্যে শিক্ষার আলো ছড়াচ্ছেন এই আদর্শ শিক্ষক
আরও দেখুন

RAJIB CHAKRABORTY

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mondal | Manish Kothari: মঙ্গলে মণীশ কোঠারি, বুধে তলব সুকন্যা মণ্ডলকে, কী হবে দিনভর? চোখ আটকে দিল্লিতে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল