TRENDING:

আন্ডার অ্যাডজুডিকেশন তালিকায় রোজ প্রায় ১ থেকে ১.৫ লাখ নাম নিষ্পত্তি! সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে কবে, কত দফায়...? কমিশনের জরুরি আপডেট

Last Updated:
Supplimentary List: পশ্চিমবঙ্গে এখনও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশিত হয়নি৷ প্রায় ৬০ লক্ষ মানুষ আছেন ‘আন্ডার অ‍্যাডজুডিকেশন’ ক্যাটাগরিতে। তাঁরা কি ভোট দিতে পারবেন? কবে বেরোবে সাপ্লিমেন্টারি তালিকা? এল জরুরি আপডেট।
advertisement
1/6
আন্ডার অ্যাডজুডিকেশন তালিকায় রোজ প্রায় ১ থেকে ১.৫ লাখ নাম নিষ্পত্তি! সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে কবে, কত দফায়...?
কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরই প্রস্তুতি জোরদার করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। গতকাল, রবিবার জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে জানিয়েছে, রাজ্যে দু’দফায় ভোটগ্রহণ হবে।
advertisement
2/6
এই পরিস্থিতিতে, আজ বিকেল সাড়ে তিনটেয় সর্বদলীয় বৈঠক ডেকেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নির্বাচনের প্রস্তুতি, আদর্শ আচরণবিধি এবং ভোটগ্রহণ সংক্রান্ত বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে জানানো হবে।
advertisement
3/6
নির্বাচন দফতর সূত্রে খবর, নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব রাজনৈতিক দলের সহযোগিতা চাওয়া হবে। পাশাপাশি ভোটগ্রহণের দিনক্ষণ, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশাসনিক প্রস্তুতি সম্পর্কেও আলোচনা হওয়ার কথা রয়েছে।
advertisement
4/6
এখনও পযর্ন্ত প্রায় ২০ লক্ষ ভোটারের নাম নিষ্পত্তি করা সম্ভব হয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন লিস্টে। কমিশন সূত্রে জানা যাচ্ছে এখন এই লিস্ট কবে প্রকাশ পাবে সেই নিয়ে আলোচনা চলছে হাইকোর্টের সঙ্গে। কমিশনের তরফে আগেই বলা হয়েছিল যত দফা নির্বাচন তত দফায় লিস্ট প্রকাশের সম্ভাবনা থাকবে। তবে কি দুই দফায় এই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ পাবে? রোজ ১ থেকে ১.৫ লক্ষ ভোটারের নাম নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে বলে জানা যাচ্ছে কমিশন সূত্রে।
advertisement
5/6
এদিকে ইতিমধ্যেই তুমুল তৎপরতা শুরু হয়েছে রাজ্য নির্বাচন কমিশনে। ইতিমধ্যেই মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ ডিজি-এডিজি লেভেলের একগুচ্ছ পদে রদবদলের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। মুখ্যসচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে নন্দিনী চক্রবর্তীকে। সরানো হয়েছে রাজ্যের স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকেও। জানিয়ে দেওয়া হয়েছে, ভোট শেষ না-হওয়া পর্যন্ত নির্বাচন সংক্রান্ত কোনও কাজ করতে পারবেন না তাঁরা।
advertisement
6/6
একইসঙ্গে বাংলার পুলিশ মহলেও বিরাট রদবদল করা হল। রাজ্য পুলিশের ডিজি পীযূষ পান্ডেকে সরিয়ে তাঁর জায়গায় আনা হল সিদ্ধনাথ গুপ্তাকে। বদলে দেওয়া হল কলকাতার পুলিশ কমিশনারকেও। সুপ্রতীম সরকারের জায়গায় কলকাতার পুলিশ কমিশনার করা হল অজয় কুমার নন্দাকে। নটরাজন রমেশ বাবু হলেন ডিজি কারেকশনাল সার্ভিস। অজয় রানাডে হলেন এডিজি এলও।
বাংলা খবর/ছবি/কলকাতা/
আন্ডার অ্যাডজুডিকেশন তালিকায় রোজ প্রায় ১ থেকে ১.৫ লাখ নাম নিষ্পত্তি! সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে কবে, কত দফায়...? কমিশনের জরুরি আপডেট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল