দু’বছর আগে পুজো উদ্বোধনের এসেছিলেন মুখ্যমন্ত্রী। এ বছর আবার এলেন তিনি। মহারাষ্ট্র থেকে আসা যত বাসিন্দারা কলকাতায় আছেন, সবাই আসেন এই মহারাষ্ট্র নিবাসের গণেশ পুজোয়। মুম্বইয়ে যেভাবে গণেশ পুজোর রীতিনীতি পালন করা হয় এখানেও ঠিক একইভাবে সিদ্ধিদাতার পুজো হয়। বিভিন্ন রকমের ভোগ আয়োজন, পুজো দেওয়া থেকে শুরু করে একাধিক ব্যবস্থা রয়েছে এই মহারাষ্ট্র নিবাসের গণেশ পুজোয়। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি প্রতিবছরই আসি এখানে। মহারাষ্ট্র নিবাসের সঙ্গে আমার একটা ইতিহাস জড়িয়ে রয়েছে।’
advertisement
গণেশপুজো মানেই তো দুর্গাপুজো আর হাতে গোনা কয়েকদিন। গণেশ চতুর্থী উপলক্ষে সারা রাজ্যে জাঁকজমকপূর্ণ আয়োজন দেখা যাচ্ছে। গ্রাম থেকে শহর- সর্বত্রই উৎসবের আবহ তৈরি হয়েছে।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Aug 27, 2025 6:24 PM IST
