প্রাথমিক ভাবে জানা গিয়েছে, গুলি চালানোর পর ওই জওয়ান আগ্নেয়াস্ত্র হাতে বারাক চত্বরে ঘুরে বেড়াচ্ছিলেন অভিযুক্ত জওয়ান৷ ফলে ঘটনাস্থলে পৌঁছেও প্রথমে ভিতরে প্রবেশ করতে পারেনি পুলিশ৷
আরও পড়ুন: রাতে না খেয়েই ঘুম, জেলে থম মেরে গিয়েছেন অর্পিতা! অনুশোচনা নয়, মত মনোবিদের
কিড স্ট্রিটের উপরে এমএলএ হোস্টেলের ঠিক উল্টো দিকে ভারতীয় জাদুঘরের দ্বিতীয় একটি গেট রয়েছে৷ সেখানেই আশুতোষ হলের কাছেই সিআইএসএফ জওয়ানদের বারাক রয়েছে৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, অন্তত তিন থেকে চার রাউন্ড গুলি চলেছে৷
advertisement
পুলিশকর্মীরা বুলেট প্রুফ জ্যাকেট এবং হেলমেট পরে ভিতরে প্রবেশ করেন৷ ঘটনাস্থল ঘিরে ফেলেছে বিশাল পুলিশ বাহিনী৷ ঘটনাস্থলে রয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও৷ নিরাপত্তার কারণে বন্ধ করে রাখা হয়েছে কিড স্ট্রিট৷
Location :
First Published :
Aug 06, 2022 7:16 PM IST
