TRENDING:

West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস ! উত্তরে ভারী বর্ষণ চলবে, জেনে নিন আবহাওয়ার আপডেট

Last Updated:
সোমবার ঝড়বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং হুগলি জেলাতে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত গতিবেগে ঝড় বইতে পারে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা।
advertisement
1/6
দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস ! উত্তরে ভারী বর্ষণ চলবে, জেনে নিন আবহাওয়ার আপডেট
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কয়েকটি জেলায় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। ভারী বর্ষণের সম্ভাবনা কোথাও নেই। উত্তরবঙ্গে চলবে ভারী বর্ষণ।
advertisement
2/6
আজ, সোমবার দুই বঙ্গেই ঝড়বৃষ্টি বাড়বে। রাজ্যজুড়েই ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রবল। বেশ কিছু জেলাতে কালবৈশাখীর মতো পরিস্থিতি থাকবে। দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা থাকছে। মঙ্গলবার পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টির স্পেল চলবে। বুধ এবং বৃহস্পতিবার ঝড়বৃষ্টির পরিমাণ কমবে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি ফের বাড়বে শুক্রবার থেকে।
advertisement
3/6
দক্ষিণবঙ্গে দিনভর মেঘলা আকাশ। দুপুরের পর থেকে চলবে ঝড়বৃষ্টির স্পেল। আজ, সোমবার ঝড়বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং হুগলি জেলাতে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত গতিবেগে ঝড় বইতে পারে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা।আজ, সোমবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা জেলাতেও। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার এবং বৃহস্পতিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা কমলেও শুক্রবার থেকে ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে।
advertisement
4/6
উত্তরবঙ্গে আজ, সোমবার সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার মালদহ ও দুই দিনাজপুর জেলাতে। সঙ্গে ৪০/৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়। আগামিকাল, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি। বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শুক্রবার থেকে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে।
advertisement
5/6
কলকাতায় মূলত মেঘলা আকাশ, কখনও আংশিক মেঘলা আকাশ। হালকা ঝড়বৃষ্টিতে কমলো দিন ও রাতের তাপমাত্রা। গুমোট গরমে মাঝে মাঝে হালকা হাওয়া চলবে। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ, সোমবার ও আগামিকাল, মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা থাকবে। বঙ্গোপসাগরে থেকে জলীয়ে বাস্প এসে বজ্রগর্ভ মেঘ তৈরি করবে। বৃষ্টি হতে পারে সেই এলাকায়। শুক্রবার থেকে ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা আরও এক দফায়।
advertisement
6/6
কলকাতায় আজ, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩.০ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪৭ থেকে ৮৩ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস ! উত্তরে ভারী বর্ষণ চলবে, জেনে নিন আবহাওয়ার আপডেট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল