TRENDING:

Bengal Assembly Election 2026: ‘ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটই লক্ষ্য’, বৈঠকের আগে জানালেন রাজ‍্যের সিইও মনোজ আগরওয়ালের

Last Updated:

Bengal Assembly Election 2026: রবিবার রাত ৮টা নাগাদ মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়াল। বৈঠকে উপস্থিত থাকবেন স্পেশ্যাল রোল অবজার্ভার সুব্রত গুপ্তও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ রবিবার রাতেই মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। রাত ৮টা নাগাদ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়াল ও স্পেশ্যাল রোল অবজার্ভার সুব্রত গুপ্ত বৈঠক করবেন বলেই কমিশন সূত্রে খবর। তবে, তার আগেই ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী ও স্পেশ্যাল রোল অবজার্ভার সুব্রত গুপ্তের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়াল
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়াল
advertisement

আরও পড়ুনঃ সিলিন্ডার বুকিংয়ে নতুন নিয়ম জারি, বছরে সর্বোচ্চ ১৫টি সিলিন্ডারই কেনা যাবে

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। তিনি জানান, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করাই নির্বাচন কমিশনের লক্ষ্য। এদিন ডেপুটি নির্বাচন কমিশনার  দফতর থেকে বেরোনোর পর আগরওয়াল জানান, উড়িষ্যা ও ঝাড়খণ্ড থেকে প্রায় ১৯০ জন জুডিশিয়াল অফিসার ইতিমধ্যেই এসে পৌঁছেছেন এবং সোমবার থেকেই তাঁরা কাজ শুরু করবেন। নির্বাচন কমিশন সব সময় প্রস্তুত বলেও জানান তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধোনি থেকে রিচা- জঙ্গলমহলের কিশোরীরা হাতে তুলে নিচ্ছে ক্রিকেট ব্যাট, নজরে দেশের জার্সি
আরও দেখুন

সোমবার ও মঙ্গলবার দফায় দফায় বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ। সোমবার সকাল ১০টা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে আলোচনা করবে। তারপর সোমবারই দুপুরে ১টা থেকে বিভিন্ন জেলার জেলাশাসক পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের নিয়ে দিনব্যাপী এই বৈঠক করবে কমিশনের ফুলবেঞ্চ। মঙ্গলবার কেন্দ্রীয় বাহিনীর বিভিন্ন প্রতিনিধিদের নিয়ে বৈঠক করার পাশাপাশি রাজ্য পুলিশের ডিজি ও রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ। বুথ লেভেল অফিসারদের সঙ্গেও সাক্ষাৎ করবে কমিশনের ফুল বেঞ্চ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Bengal Assembly Election 2026: ‘ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটই লক্ষ্য’, বৈঠকের আগে জানালেন রাজ‍্যের সিইও মনোজ আগরওয়ালের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল