TRENDING:

Anubrata Mondal: আজই অনুব্রতর মেয়ে, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে জেরা! বোলপুরে যাচ্ছে সিবিআই

Last Updated:

ইতিমধ্যেই অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের বিপুল পরিমাণ সম্পত্তির খোঁজ পেয়েছে সিবিআই৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আজ, বুধবার সকালেই বোলপুরের বাড়িতে গিয়ে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে জেরা করতে চলেছে সিবিআই৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর এমনই৷ শুধু অনুব্রতর কন্যা নয়, অনুব্রতর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারিকেও আজ বোলপুরে গিয়ে জেরা করার কথা সিবিআই অফিসারদের৷
এবার সিবিআই জেরার মুখে অনুব্রতর মেয়ে সুকন্যা৷
এবার সিবিআই জেরার মুখে অনুব্রতর মেয়ে সুকন্যা৷
advertisement

এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের আয়ের উৎস খুঁজে বের করতে চাইছে সিবিআই৷ গরু পাচার কাণ্ডের তদন্তে নেমে অনুব্রত মেয়ের নামেও একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই৷ তার মধ্যে রয়েছে রাইস মিল, বেসরকারি সংস্থা৷ সুকন্যা মণ্ডল এই সম্পত্তি কীভাবে তৈরি করলেন, তার উৎস জানতে চায় সিবিআই৷ গোয়েন্দাদের অনুমান, বেনামে এই সমস্ত ব্যবসাতেও গরু পাচারের বেআইনি টাকাই বিনিয়োগ করা হয়েছে৷

advertisement

আরও পড়ুন: চক্রান্তের শিকার হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী নন, তৃণমূল নেতার হঠাৎ পদত্যাগে জল্পনা

ইতিমধ্যেই অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের বিপুল পরিমাণ সম্পত্তির খোঁজ পেয়েছে সিবিআই৷ শুধু সায়গল নন, সিবিআই সূত্রে দাবি, তৃণমূল নেতার বাড়ির কর্মী, অন্যান্য দেহরক্ষী এবং আত্মীয়দের নামেও বিপুল সম্পত্তির খোঁজ মিলেছে৷ এই সমস্ত সম্পত্তি ক্রয়ের উৎস কী, তা খুঁজে বের করতে ওই সম্পত্তি যাঁদের নামে রয়েছে তাঁদের প্রত্যেককে জেরা করতে পারে সিবিআই৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিনরাজ্যে কাজের দিন শেষ! এক আইডিয়াতেই ঘুরল ভাগ্যের চাকা, জানুন কীভাবে বাড়িতেই শোল মাছ চাষে তাক লাগালেন এই যুবক
আরও দেখুন

অনুব্রত মণ্ডল এখনও পর্যন্ত সিবিআই-এর তদন্তে অসহযোগিতা করছেন বলেই খবর৷ জেরায় তিনি মুখও খুলছেন না বলে দাবি সিবিআই সূত্রের৷ আগামী ২০ অগাস্ট ফের অনুব্রতকে আদালতে পেশ করার কথা৷ অনুব্রতকে গ্রেফতার পর সিবিআই যদি তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি না করতে পারে, সেক্ষেত্রে তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে জামিন পাওয়ার সম্ভাবনাও বাড়বে৷ তাই যে কোনও মূল্যে গরু পাচার কাণ্ডে আরও তথ্য হােত পেতে চান সিবিআই কর্তারা৷ তাই সুকন্যা মণ্ডলের নামেও এত সম্পত্তির আর্থিক উৎস কী, তাও জানতে চায় সিবিআই৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mondal: আজই অনুব্রতর মেয়ে, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে জেরা! বোলপুরে যাচ্ছে সিবিআই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল