রাজ্যের স্বাস্থ্য দফতরের বদলির নির্দেশের বিরোধিতা করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ চিকিৎসক দেবাশিস হালদার ও আসফাকুল্লা নাইয়া। তাঁদের আইনজীবী অর্ক মাইতির দাবি, কাউন্সিলিংয়ের নিয়ম না মেনে বদলি করা হয়েছে চিকিৎসকদের। আইনজীবী অর্ক আরও জানান যে, মামলাকারী চিকিৎসকেরা বন্ডে কাজ করেন এবং রাজ্য সরকারের কোনও প্রশাসনিক পদ বহন করেন না।
আরও পড়ুন: উচ্চ প্রাথমিকের নিয়োগ নিয়মেও এসেছে বড় বদল…নয়া বিজ্ঞপ্তিতে একগুচ্ছ নতুন নিয়ম SSC-র
advertisement
তাই ট্রাইবুনালে আবেদন করতে পারবেন না। আইনজীবীর আবেদন, বদলির নির্দেশ বাতিল করে কাউন্সিলিংয়ের সময় চিকিৎসকদের পূর্বনির্ধারিত হাসপাতালে বদলি করার নির্দেশ দিক আদালত। মামলা দায়ের করার অনুমতি দিলেন বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়। আগামী ৫ জুন গ্রীষ্মঅবকাশকালীন বেঞ্চে শুনানি হবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 30, 2025 12:44 PM IST
