TRENDING:

Bus Accident: সেক্টর ফাইভে বাসে ঝুলতে ঝুলতে যাওয়ার সময়ে পড়ে গেলেন যাত্রী! গুরুতর আহত

Last Updated:

বাসে যাতায়াত করতে গিয়ে বিপাকে বাসযাত্রী। চলন্ত বাস থেকে পড়ে আহত এক যাত্রী। তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাসে যাতায়াত করতে গিয়ে বিপাকে বাসযাত্রী। চলন্ত বাস থেকে পড়ে আহত এক যাত্রী। তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
advertisement

আরও পড়ুন: টি২০ বিশ্বকাপ নিয়ে বড় চক্রান্ত পাকিস্তানের! আইসিসি এবং ভারতের বিরুদ্ধে চরম পদক্ষেপ

কিন্তু কী ভাবে ঘটল দুর্ঘটনা? বুধবার সন্ধ্যায় সল্টলেক সেক্টর ফাইভ থেকে কে ওয়ান (K1) রুটের একটি বাসের গেটে ঝুলে যাওয়ার সময় এক যাত্রী কলেজ মোড়ে বাস থেকে পড়ে যান। তারপরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ওই যাত্রীকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হন। এরপর অবস্থার অবনতি হলে ওই আহত যাত্রীকে এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসা চলছে ওই যাত্রীর।

advertisement

আরও পড়ুন: বিশ্বকাপ বয়কট করে শাস্তির মুখে বাংলাদেশ! একটি ভুলে ২২ বছর এক দেশের ক্রিকেট বন্ধ করেছিল ICC

সেরা ভিডিও

আরও দেখুন
বীরভূমে কোটেশ্বর রাজার রাজধানী কোটাসুর, ময়ূরাক্ষী নদীর তীরে অপেক্ষা করছে যে যে চমক
আরও দেখুন

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, সল্টলেকে সেক্টর ফাইভের দিক থেকে করুণাময়ী যাচ্ছিল কে ওয়ান রুটের বাসটি। অত্যাধিক ভিড় থাকায় গেটে ঝুলতে ঝুলতে যাচ্ছিলেন যাত্রীরা। সেই সময় হাত ফসকে চলন্ত বাস থেকে পড়ে যান যুবক, এর জেরে গুরুতর চোট পায়। তারপরে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে বাসটিকে আটক করেছে নবদিগন্ত ট্রাফিক গার্ডের পুলিশ। বাসের চালক ও কনটাক্টর আটক করে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে বাস কম থাকায় প্রতিদিনই এই সময় ঝুলে যেতে হয় যাত্রীদের, এদিনই প্রথম নয়, দুর্ঘটনা আগেও ঘটেছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bus Accident: সেক্টর ফাইভে বাসে ঝুলতে ঝুলতে যাওয়ার সময়ে পড়ে গেলেন যাত্রী! গুরুতর আহত
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল