সাম্প্রতিক সময়ে ‘এয়ার ইন্ডিয়া’র তরফে কলকাতা থেকে কাঠমান্ডু বিমান পরিষেবা আর চালিয়ে যাওয়া হবে না। এই অবস্থায় ‘বুদ্ধ এয়ার’ তাদের পরিষেবা ফের চালু করবে। এক ঘণ্টা ২০ মিনিটে কাঠমান্ডু যাওয়া যাবে। ভাড়া পড়বে প্রায় ১২-১৪ হাজার টাকা। সপ্তাহে চার দিন এই পরিষেবা চালাতে পারে।
advertisement
আরও পড়ুন: এই ‘ভিটামিনের’ অভাবে মুখের রং ‘কালো’ হতে শুরু করে…! সতর্ক হন, ডায়েটে আনুন ‘জরুরি’ চেঞ্জ
ছ’বছর পর ফের এই পথে উড়ান চালু করতে চায় ‘বুদ্ধ এয়ার’। শুধু তা-ই নয়, গুয়াহাটি, লখনউয়ের মতো শহরেও উড়ান পরিষেবা চালু করতে চায়। প্রসঙ্গত, ২০১৯ সালে ‘বুদ্ধ এয়ারের’ তিনটি বিমান কাঠমান্ডু থেকে কলকাতা এবং কলকাতা থেকে কাঠমান্ডু পর্যন্ত পরিষেবা দিত। কিন্তু ন’মাস পরিষেবা দেওয়ার পর হঠাৎই কলকাতা-কাঠমান্ডু পথে উড়ান চলাচল বন্ধ করে দেয় সংস্থাটি।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 21, 2025 9:40 PM IST
