TRENDING:

Bomb Threat in West Bengal Civil Courts: সামনেই ভোট, চলছে SIR! এরই মধ্যে রাজ্যের একাধিক আদালতে বোমা বিস্ফোরণের হুমকি! পিছনে কারা? পুলিশ ফোর্স পাঠাল রাজ্য

Last Updated:

Bomb Threat in West Bengal Civil Courts: নির্বাচনী আবহে রাজ্যের আদালতে বোমাতঙ্কের ই-মেল! কোথা থেকে আসছে হুমকি? পুলিশ ফোর্স পাঠাল রাজ্য...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নির্বাচনী আবহে রাজ্যজুড়ে চাঞ্চল্য়। মঙ্গলবার সকাল থেকেই কলকাতা-সহ রাজ্যের একাধিক আদালতে হুমকি ইমেল ঘিরে আতঙ্ক ছড়াল আদালত চত্বরে। এ দিন আদালতের কর্মকর্তাদের কাছে হুমকি ইমেল-এ দাবি করা হয় কোর্টের ভিতরেই বোমা রাখা রয়েছে। এই খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও তড়িঘড়ি ব্যবস্থা নেয় পুলিশ।
রাজ্যের একাধিক আদালতে বোমা বিস্ফোরণের হুমকি!
রাজ্যের একাধিক আদালতে বোমা বিস্ফোরণের হুমকি!
advertisement

লাগাতার দু’দিন একের পর এক আদালতে বোমাতঙ্কের ঘটনা। ভুয়ো ই-মেল আসছে তামিলনাড়ু থেকেই। প্রাথমিক তদন্তে এমনই তথ্য রাজ্যের হাতে। গোটা ঘটনার তদন্তের জন্য ইতিমধ্যই তামিলনাড়ুতে পাঠানো হল রাজ্য পুলিশের বিশেষ টিম। এর আগেও কয়েকটি রাজ্যে এইভাবেই ভুয়ো ই-মেল করা হয়েছে বোমাতঙ্কর। প্রাথমিক তদন্তে এমনই তথ্য রাজ্যের হাতে, নবান্ন সূত্রে খবর।

advertisement

আরও পড়ুন: SIR জটিলতা অব্যাহত, পিছিয়ে গেল রাজ্য-কমিশন জরুরি বৈঠক, ভোট ঘোষণায় কি আরও দেরি?

শুধু কলকাতার সিটি সিভিল কোর্ট নয়, ভোটমুখী বাংলায় এই বোমা-হুমকির পরিধি নজিরবিহীন। কলকাতা-সহ রাজ্যের প্রায় প্রতিটি জেলার নিম্ন আদালতে গিয়েছে একই হুঁশিয়ারি আসছে গত দু’দিন ধরে। আসানসোল, হুগলি, বহরমপুর, কাঁথি– বিচারকদের ই-মেলে এসেছে ভয়াবহ বার্তা। তাতে লেখা, আদালতে রয়েছে বোমা।

advertisement

আরও পড়ুন: যুবসাথী প্রকল্পে নাম অ্যাপ্রুভ হয়েছে তো? কীভাবে জানবেন? রইল মোবাইলে দেখার সহজ পদ্ধতি

মঙ্গলবার আসানসোলের জেলা ও নগর দায়রা আদালতেও জেলা জজের কাছে অচেনা আইডি থেকে আসে হুমকি-মেইল। তাতে বলা হয়, দুপুর ১টা নাগাদ আদালত চত্বরে বোমা রাখা হয়েছে। নিরাপত্তার খাতিরে বিচারকের নির্দেশে শুরু হয় তদন্ত। ফাঁকা করে দেওয়া হয় আদালত চত্বর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রিটিশ আমলে পথচলা শুরু! আজ পুরুলিয়ার গর্ব এই প্রাথমিক বিদ্যালয়, কত ইতিহাসের সাক্ষী
আরও দেখুন

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bomb Threat in West Bengal Civil Courts: সামনেই ভোট, চলছে SIR! এরই মধ্যে রাজ্যের একাধিক আদালতে বোমা বিস্ফোরণের হুমকি! পিছনে কারা? পুলিশ ফোর্স পাঠাল রাজ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল