TRENDING:

Hadi Murder Two Main Accused: বাংলাদেশ থেকে ঢুকে কলকাতার কাছে লুকিয়ে! হাদি খুনের ‘মূলচক্রী’ ধরা পড়তেই চাঞ্চল্য, আদালতে পেশ দুই অভিযুক্ত

Last Updated:

Hadi Murder Two Main Accused: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে ধৃত দুই প্রধান অভিযুক্তকে ১৪ দিনের পুলিশ রিমান্ড শেষে বিধাননগর আদালতে তোলা হয়। এসটিএফ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা হত্যার কথা স্বীকার করেছে এবং সীমান্ত পেরিয়ে ভারতে লুকিয়ে ছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং আলমগীর হোসেনকে বিধাননগর আদালতে তোলা হয়েছে। ১৪ দিনের পুলিশ রিমান্ড শেষে রবিবার, ২২ মার্চ বিধাননগর মহকুমা আদালতে তোলা হয় দুই অভিযুক্তকে।
প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ  এবং আলমগীর হোসেন
প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন
advertisement

আরও পড়ুনঃ বাড়িতে বিড়াল দত্তক ঘিরে অশান্তি, চরম সিদ্ধান্ত তরুণী চিকিৎসকের! চাঞ্চল্য হায়দরাবাদে

উল্লেখ্য, ৭ ও ৮ মধ্যবর্তী রাতে অভিযুক্ত দুজনকেই বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করে এসটিএফ। ৩৭ বছর বয়সী ফয়সাল করিম মাসুদের বাড়ি বাংলাদেশের পটুয়াখালী এলাকায় এবং ৩৪ বছর বয়সী আলমগীর হোসেনের বাড়ি ঢাকায়।

advertisement

এসটিএফ সূত্রে জানা গেছে, গ্রেফতার ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন দুজনেই হাদীকে হত্যার বিষয়টি স্বীকার করেছে। তারা উভয়ই মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং গত কয়েক মাস ধরে বিভিন্ন এলাকায় অবস্থান করছিল। অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাঁকুড়ায় ‘বিহুরানী’ পল্লবীর হাতে বিহু নাচের পাঠ, ভিড় করছে উৎসুক জনতা
আরও দেখুন

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে এসে হেলমেট পরে দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চ-এর মুখপাত্র হাদিকে গুলি করে এবং এতে তিনি গুরুতর আহত হন। ১৮ ডিসেম্বর রাত ০৯:৩০ টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Hadi Murder Two Main Accused: বাংলাদেশ থেকে ঢুকে কলকাতার কাছে লুকিয়ে! হাদি খুনের ‘মূলচক্রী’ ধরা পড়তেই চাঞ্চল্য, আদালতে পেশ দুই অভিযুক্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল