TRENDING:

Victoria Memorial: ভিক্টোরিয়া মেমোরিয়ালে বোমাতঙ্ক! তল্লাশি চালাচ্ছে লালবাজারের বম্ব স্কোয়াড

Last Updated:

Victoria Memorial: ভিক্টোরিয়া মেমোরিয়ালে হুমকি চিঠিতে বোমাতঙ্ক৷ হুমকি বার্তার ঘটনায় তল্লাশি চালাচ্ছে লালবাজারের বম্ব স্কোয়াড৷ ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রাপ্ত একটি হুমকি সংক্রান্ত বার্তার ভিত্তিতে তৎপর কলকাতা পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভিক্টোরিয়া মেমোরিয়ালে হঠাৎ বোমাতঙ্ক৷ সূত্রের হুমকি চিঠিতে বোমাতঙ্ক৷ বিষয়টি নিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষের তরফে হেস্টিংস থানায় জানানো হয়। চিঠি পাওয়ার পরই বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে হেস্টিংস থানার পুলিশ। ইতিমধ্যে বোম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালাচ্ছে।
ভিক্টোরিয়া মেমোরিয়ালে বোমাতঙ্ক! তল্লাশি চালাচ্ছে লালবাজারের বম্ব স্কোয়াড
ভিক্টোরিয়া মেমোরিয়ালে বোমাতঙ্ক! তল্লাশি চালাচ্ছে লালবাজারের বম্ব স্কোয়াড
advertisement

ভিক্টোরিয়া মেমোরিয়ালে হুমকি বার্তার ঘটনায় তল্লাশি চালাচ্ছে লালবাজারের বম্ব স্কোয়াড৷ ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রাপ্ত একটি হুমকি সংক্রান্ত বার্তার ভিত্তিতে তৎপর কলকাতা পুলিশ।

আরও পড়ুন: আবার বছর ২০ পর…ঐতিহাসিক মেট্রো চ্যানেলে ফের ধরনা মমতার! SIR-এর বিরুদ্ধে প্রত্যাবর্তন সেই ‘বিরোধী নেত্রী’র?

বিষয়টি নিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষের তরফে হেস্টিংস থানায় একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠি পাওয়ার পরই বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে হেস্টিংস থানার পুলিশ। ইতিমধ্যে লালবাজারের বোম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালাচ্ছে।

advertisement

কিছুদিন আগেই রাজ্যের বিভিন্ন আদালতে বোমাতঙ্কের মেল আসে৷ পরে তা ভুয়ো বলে জানিয়ে দেয় রাজ্য সরকার৷ একই সঙ্গে রাজ্য প্রশাসনের শীর্ষ স্তর থেকে রাজ্যের সব আদালত এবং বিচারকদের নিরাপত্তার বিষয়টিও সুনিশ্চিত করা হয়৷ পাশাপাশি, যে বা যারা এই হুমকি মেল পাঠিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দেয় রাজ্য প্রশাসন৷

advertisement

আদালতের পর বোমাতঙ্কের খবর পাওয়া যায় পাসপোর্ট অফিসে৷ খাস কলকাতায় রুবি পাসপোর্ট অফিসেও বোমাতঙ্কের খবরে চাঞ্চল্য ছড়াল বৃহস্পতিবার বেলায়। বিল্ডিং খালি করে দেওয়া হয়েছে। আনন্দপুর থানার পুলিশ, লালবাজারের গোয়েন্দা বিভাগ ও বম্ব স্কোয়াডের টিম তল্লাশি করছে। সেক্টর ফাইভের পাসপোর্ট অফিসেও বোমাতঙ্ক ছড়ায়, ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

সেরা ভিডিও

আরও দেখুন
মহানন্দার বুকে দেখা নেই জলের, বিকেল হলেই জমছে ক্রিকেট খেলা, বসছে আড্ডার আসর
আরও দেখুন

অন্যদিকে, এদিন বেলা গড়াতেই একাধিক পোস্ট অফিসে বোমাতঙ্ক ছড়ায়। বাঁকুড়ার মুখ্য ডাকঘরে বোমাতঙ্ক। আরডিএক্স রয়েছে এমন ই-মেইল আসে। তারপরই তড়িঘড়ি সকলকে বার করে দিয়ে বন্ধ করে দেওয়া হয় মুখ্য ডাকঘর। এলাকায় আতঙ্ক। বালুরঘাট হেড পোস্ট অফিসে বোমা আতঙ্কে চাঞ্চল্য ছড়ালো। জানা গিয়েছে, বালুরঘাট প্রধান ডাকঘরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি বার্তা বৃহস্পতিবার সকালে আসে যে যে সমস্ত ডাকঘরে পাসপোর্ট পরিষেবা দেওয়া হয় সেই সব ডাকঘর টার্গেট করা হচ্ছে। আর সেখান থেকেই আতঙ্কের পরিবেশ তৈরি হয় বালুরঘাট প্রধান ডাকঘর খালি করে দেওয়া হয় কর্তৃপক্ষের পক্ষ থেকে। খবর দেওয়া হয় বালুরঘাট থেকে পুলিশকে। বালুরঘাট প্রধান ডাকঘর সূত্রে জানা গেছে পুলিশ এসে গোটা ডাকঘর চেক করবে। পাশাপাশি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আসার পরে তারপরেই ডাকঘরের পরিষেবা আবার শুরু হবে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Victoria Memorial: ভিক্টোরিয়া মেমোরিয়ালে বোমাতঙ্ক! তল্লাশি চালাচ্ছে লালবাজারের বম্ব স্কোয়াড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল