TRENDING:

গ্যাস নেই, রান্নাও নেই! কালো শাড়ি পরে হাতা-খুন্তি নিয়ে প্রতিবাদে মহিলারা! অভিনব কর্মসূচি তৃণমূলের

Last Updated:

মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আন্তর্জাতিক নারী দিবসে তৃণমূল কংগ্রেসের অভিনব কর্মসূচি। ধর্মতলায় মিছিলে অংশ নেন শশী পাঁজা ও চন্দ্রিমা ভট্টাচার্য!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আন্তর্জাতিক নারী দিবসে অভিনব কর্মসূচি নিল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে রবিবার হাতা-খুন্তি ও বাসনপত্র হাতে মিছিলে নামেন তৃণমূলের নেত্রী-কর্মীরা। তাঁদের পরনে কালো শাড়ি। ধর্মতলার ধরনা মঞ্চেও সেই প্রতিবাদের ছবি দেখা যায়। সেখানে গ্যাস সিলিন্ডারের কাটআউট এবং বাসনপত্র নিয়ে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা ও চন্দ্রিমা ভট্টাচার্য।
গ্যাস নেই, রান্নাও নেই! কালো শাড়ি পরে হাতা-খুন্তি নিয়ে প্রতিবাদে মহিলারা! অভিনব কর্মসূচি তৃণমূলের
গ্যাস নেই, রান্নাও নেই! কালো শাড়ি পরে হাতা-খুন্তি নিয়ে প্রতিবাদে মহিলারা! অভিনব কর্মসূচি তৃণমূলের
advertisement

দেশে রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আন্তর্জাতিক নারী দিবসেই মহিলাদের পথে নামার ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, ‘নো গ্যাস নো রান্না’! শনিবার ধর্মতলার ধরনা মঞ্চ থেকে তিনি জানান, মহিলারা কালো শাড়ি পরে হাঁড়ি-কড়াই, হাতা-খুন্তি নিয়ে প্রতিবাদ মিছিলে অংশ নেবেন। তিনি নিজে সাদা শাড়ি পরবেন বলেও জানান। এই মিছিলের পরিকল্পনার দায়িত্ব তৃণমূলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে দেন মমতা। মিছিলের সময়সূচি পরে নির্ধারণ করা হবে বলেও দলীয় সূত্রে জানানো হয়।

advertisement

নারী দিবসে স্বনির্ভরতার বার্তা! লক্ষ্মীর ভাণ্ডার-সহ একাধিক প্রকল্পের সুফল তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়

পরীক্ষা শুরুর আগেই ৫৭ জনের পরীক্ষা বাতিল! SSC গ্রুপ ডি দিতে যেতে হলে কোন নিয়ম মানতেই হবে?

advertisement

রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে অভিনব কর্মসূচি তৃণমূলের!

গতকাল কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু প্রায় ৬০ টাকা বাড়িয়েছে। সেই সিদ্ধান্তের প্রতিবাদেই রবিবারের এই কর্মসূচির ডাক দেন মুখ্যমন্ত্রী। শনিবার তিনি বলেন, ‘‘গ্যাসের দাম বেড়েছে। মহিলা ভোটারদের নাম কেটেছে। কাল মিছিল হবে। গ্যাস নাই, রান্না নাই, খাবার নাই! হাঁড়ি, কড়াই, বাটি, ঘটি, হাতা-খুন্তি নিয়ে প্রতিবাদ মিছিল হবে আন্তর্জাতিক নারী দিবসে।’’

advertisement

মমতা আরও বলেন, ‘‘মহিলাদের ভোট কেটেছে বলে, সে সংখ্যালঘু হোক, জনজাতি হোক, রাজবংশী হোক, তফসিলি হোক—শুধু মানবিকতা পালনের জন্য মা-বোনেরা রাস্তায় নামুন, প্রতিবাদ করুন।’’

প্রতিবাদে কালো শাড়ি পরে আসার আহ্বানও জানান তিনি। এ প্রসঙ্গে আইনজীবীদের কালো কোটের উদাহরণ টেনে মমতা বলেন, ‘‘যে ভাবে আইনজীবীরা কালো কোট পরে কোর্টে যান, তেমন কালো শাড়ি পরে প্রতিবাদ জানাবেন। আইনজীবীরা কালো কোট পরেন বিচারের জন্য। আমি সাদা পরব, আপনারা কালো পরুন।’’

advertisement

রবিবার ধর্মতলায় ধরনা কর্মসূচি চলবে কি না, তা নিয়ে দলীয়ভাবে স্পষ্ট কিছু জানানো না হলেও মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মিছিল শেষে মা-বোনেরা যখন এখানে আসবেন, তাঁরা হাঁড়ি-কড়াই নিয়ে আসবেন। পারলে গ্যাসের ওভেনও আনবেন। রান্না করবেন কী ভাবে! কাঁচা আনাজও আনবেন।’’

তবে এই কর্মসূচি যে শান্তিপূর্ণ প্রতিবাদের জন্য, তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। মমতার কথায়, ‘‘এটা প্রতিবাদের জন্য, অশান্তির জন্য নয়। প্রতিবাদের ভাষা বেছে নিতে হবে। ওরা মহিলা-বিরোধী।’’

এর পাশাপাশি রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকেও আক্রমণ করেন তিনি। মমতা বলেন, ‘‘গত কাল ৬০ টাকা গ্যাসের দাম বাড়িয়েছে। তিন দিন আগে ৪৯ টাকা বাড়িয়েছে। বড় সিলিন্ডারের দাম ২,১০০ টাকা। ছোট সিলিন্ডার ১,০০০ টাকা হয়েছে। ২১ দিন আগে বুক করতে হবে। গ্যাস না থাকলে মানুষ কী করবে?’’

সেরা ভিডিও

আরও দেখুন
ধোনি থেকে রিচা- জঙ্গলমহলের কিশোরীরা হাতে তুলে নিচ্ছে ক্রিকেট ব্যাট, নজরে দেশের জার্সি
আরও দেখুন

পশ্চিম এশিয়ায় সংঘাতের কারণে জ্বালানির দামে প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। তবে এমন পরিস্থিতির কথা আগে কেন ভাবা হয়নি, তা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, এই পরিস্থিতির জন্য কেন্দ্রের নীতিকেই দায়ী করা উচিত।

বাংলা খবর/ খবর/কলকাতা/
গ্যাস নেই, রান্নাও নেই! কালো শাড়ি পরে হাতা-খুন্তি নিয়ে প্রতিবাদে মহিলারা! অভিনব কর্মসূচি তৃণমূলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল