এদিকে, বাগদায় তৃণমূল প্রার্থী ঠাকুরবাড়ির কন্যা মধুপর্ণা ঠাকুর। ফলে এই কেন্দ্রে বৌদি-ননদের লড়াই হতে চলেছে। এ বিষয়ে সোমা ঠাকুর বলেন, পারিবারিক বিষয়টা আলাদা। রাজনৈতিকভাবে যে যার লড়াই লড়বে। মতুয়ারা বিজেপির দিকেই সমর্থন দেবেন।
advertisement
এদিকে, মধুপর্ণা ঠাকুর বলেন, ”পারিবারিক সম্পর্ক পরিবারের মধ্যে সীমাবদ্ধ। বাগদায় রাজনৈতিক লড়াইয়ে আমি জিতব।” উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে সোমা ঠাকুরের নাম ঘোষণা করা হয়েছে মঙ্গলবার। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঠাকুরবাড়িরই মেয়ে মধুপর্ণা ঠাকুর। সোমা ঠাকুর প্রার্থী হওয়ার পরে মধুপর্ণা ঠাকুর জানিয়েছেন, ”পারিবারিক সম্পর্ক পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকবে। বাগদাতে রাজনৈতিক লড়াই হবে। এতদিন ফাঁকা মাঠে খেলেছি প্রার্থীর নাম ঘোষণা হওয়ায় আমরা অনেকটা এগিয়ে আছি। ৪ এপ্রিল দেখবেন, আমরাই জিতব। বাগদায় তৃণমূল কংগ্রেস জয়ী হবে।”
মঙ্গলবার ১৩ আসনে প্রার্থী ঘোষণার পর আরও ৬ আসনের প্রার্থীর নাম প্রকাশ করা এখনও বাকি বিজেপির। ৬টি নাম নিয়ে এখনও চর্চা চলছে বিজেপির অন্দরে। এই তালিকায় দেখা যাচ্ছে, নাটাবাড়িতে বাদ পড়েছেন দলের বিদায়ী বিধায়ক মিহির গোস্বামী। সদ্য দলে যোগ দেওয়া গিরিজাশঙ্কর রায়কে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে চৌরঙ্গীতে প্রার্থী করা হয়েছে সদ্য় কংগ্রেস ছেড়ে আসা সন্তোষ পাঠককে। তালিকায় রয়েছেন প্রাক্তন আইপিএস দেবাশিস ধর, সাংবাদিক মানব গুহ।
