TRENDING:

BJP Second List: শমীকের 'হাতযশ', বহুদিন পর বিজেপিতে 'ফিরে' প্রার্থী রীতেশ তিওয়ারি! কৌস্তভ, তরুণজ্যোতির মতো তরুণ মুখেও ভরসা

Last Updated:

West Bengal Assembly Election: বৃহস্পতিবার দ্বিতীয় দফায় বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি৷ কাশিপুর বেলগাছিয়া থেকে প্রার্থী হলেন রীতেশ তিওয়ারি৷ কৌস্তভ বাগচি প্রার্থী হলেন ব্যারাকপুরে৷ এই কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী পরিচালক রাজ চক্রবর্তী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি৷ ১৬ মার্চ প্রথম ধাপে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি৷ বৃহস্পতিবার দ্বিতীয় দফায় তালিকা প্রকাশ৷ বিজেপির প্রার্থী তালিকা থেকে স্পষ্ট তরুণ মুখে এবার ভরসা রাখছে দল৷ কাশিপুর বেলগাছিয়া থেকে প্রার্থী হলেন রীতেশ তিওয়ারি৷ আইনজীবী কৌস্তভ বাগচি প্রার্থী হলেন ব্যারাকপুরে৷ এই কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী পরিচালক রাজ চক্রবর্তী৷ অন্যদিকে রাজারহাট-গোপালপুর থেকে বিজেপির প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি৷
শমীকের 'হাতযশ', বহুদিন পর বিজেপিতে 'ফিরে' প্রার্থী রীতেশ তিওয়ারি! কৌস্তভ, তরুণজ্যোতির মতো তরুণ মুখেও ভরসা
শমীকের 'হাতযশ', বহুদিন পর বিজেপিতে 'ফিরে' প্রার্থী রীতেশ তিওয়ারি! কৌস্তভ, তরুণজ্যোতির মতো তরুণ মুখেও ভরসা
advertisement

মাথাভাঙা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করা হয়েছে প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিককে৷ হিঙ্গলগঞ্জ থেকে প্রার্থী করা হয়েছে রেখা পাত্রকে৷ নোয়াপাড়ায় বিজেপি প্রার্থী আর এক প্রাক্তন সাংসদ অর্জুন সিং৷ সোনারপুর দক্ষিণ কেন্দ্রে প্রার্থী করা হয়েছে অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে৷ ব্যারাকপুরে প্রার্থী করা হয়েছে কৌস্তভ বাগচিকে৷ টালিগঞ্জ কেন্দ্রে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী৷ যাদবপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী আর এক অভিনেত্রী শর্বরী মুখোপাধ্যায় এ ছাড়াও বর্তমান বিধায়কদের অধিকাংশকেই তাঁদের পুরনো কেন্দ্রে সুযোগ দেওয়া হয়েছে৷

advertisement

আরও পড়ুন: অবশেষে প্রার্থী হিরণ! খড়্গপুর হাতছাড়া, কোন কেন্দ্র থেকে অভিনেতাকে প্রার্থী ঘোষণা করল বিজেপি?

আরও পড়ুন: বামেদের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা! নেই সেলিম, সৃজন, শতরূপ 

সেরা ভিডিও

আরও দেখুন
'প্রদীপ আমার দশ বছরের বন্ধু...!' প্রচারে গিয়ে হাত মেলালেন দিলীপ-প্রদীপ, সৌজন্যের অনন্য জলছবি!
আরও দেখুন

এগরার বিজেপি প্রার্থী করা হয়েছে দিব্যেন্দু অধিকারীকে৷ শ্যামপুর থেকে টিকিট দেওয়া হয়েছে খড়্গপুর সদরের বিধায়ক অভিনেতা হিরণকে৷ মানিকতলা থেকে প্রার্থী হচ্ছে আর এক প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস রায়৷ এন্টালিতে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ দমদমে বিজেপি প্রার্থী করেছে অরিজিৎ বক্সিকে৷ বেহালা পশ্চিমে বিজেপি প্রার্থী হয়েছেন ইন্দ্রনীল খাঁ৷ জোড়াসাঁকোয় প্রার্থী করা হয়েছে বিজয় ওঝাকে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
BJP Second List: শমীকের 'হাতযশ', বহুদিন পর বিজেপিতে 'ফিরে' প্রার্থী রীতেশ তিওয়ারি! কৌস্তভ, তরুণজ্যোতির মতো তরুণ মুখেও ভরসা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল