এদিন ছ'ঘণ্টা জেরার পরে গ্রেফতার করা হয় মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। আজ তাঁর শারীরিক পরীক্ষা করা হয় এসএসকেএম হাসপাতালে। আগামিকালই আদালতে তোলা হবে তাঁকে। গতকাল নোটিশ দেওয়ার পরে আজ টানা জিজ্ঞাসাবাদ করা হয় কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। এদিন সিবিআই দফতরে বেশ কিছু নথি নিয়ে আসতে বলা হয় তাঁকে।
আরও পড়ুন: বড় খবর! নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর হাতে গ্রেফতার কল্যাণময় গঙ্গোপাধ্যায়
advertisement
যদিও সিবিআই সূত্রে দাবি তিনি সেইসব জরুরি নথি প্রকাশ করতে পারেননি। বয়ানেও ছিল বেশ কিছু অসঙ্গতি। এরপরেই তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারির পরে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় শারীরিক পরীক্ষার জন্য। আগামিকাল তাঁকে আদালতে পেশ করা হবে।
Location :
First Published :
Sep 15, 2022 7:11 PM IST
