পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন এসপিকে ধরতে ইতিমধ্যেই সিআইডির দুটি দল ভিন রাজ্যে রয়েছে। কিন্তু মোবাইল ফোন ট্র্যাক করেও, ভারতীর হদিশ পাচ্ছেন না গোয়েন্দারা। এরপরই অ্যাকাউন্ট ফ্রিজের সিদ্ধান্ত। এরফলে কোন এটিএম থেকে প্রাক্তন পুলিশকর্তা টাকা তুলেছেন তার তথ্য পেতে সুবিধা হবে সিআইডির। তাঁর গ্রেফতারি অবশ্যম্ভাবি বলে মনে করছেন প্রাক্তন পুলিশকর্তারা।
অন্যদিকে ভারতীর বিরুদ্ধে ফের সরব ইউনিস আলি ৷ ভারতী ঘোষের বিরুদ্ধে নতুন করে মুখ খুললেন ব্যবসায়ী ইউনিস আলি মণ্ডল। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে উধাও হয়ে যাওয়া ৪৫ লক্ষ টাকা ভাগ করে নেন ভারতী ঘোষ ও তাঁর ঘনিষ্ঠ অন্য আধিকারিকরা। আদালতের বাইরে বিষয়টি মিটিয়ে নেওয়ার প্রস্তাব দেন ভারতী। মামলা তুলে নেওয়ার জন্যও চাপ দেন তিনি। কিন্তু মামলা তুলে নিলেও টাকা ফেরত পাননি। বললেন ইউনিস আলি মণ্ডল।
advertisement
Location :
First Published :
Feb 13, 2018 9:11 AM IST
