সূত্রের খবর ধৃত থাকতেন খিদিরপুর এলাকায়। একই দিনে তিন বাংলাদেশি নাগরিক এবং ৩ ভারতীয় আন্তর্জাতিক মানব পাচার চক্রের সঙ্গে যুক্ত দালালকে গ্রেফতার করল রানাঘাট জেলা পুলিশ।বুধবারের পর বৃহস্পতিবারও সীমান্ত লাগোয়া থানা এলাকাগুলিতে লাগাতার অভিযান চলল।
আরও পড়ুন: বিরাট খবর! প্রথমবার এই চুক্তি করে ফেলল ভারতীয় রেল! উপকার পাবেন লাখ-লাখ মানুষ
advertisement
সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে অভিযান চালানো হয় সীমান্ত লাগোয়া ধানতলা, হাঁসখালি এবং গাংনাপুর থানা এলাকায়। সেই অভিযানেই নতুন করে গ্রেফতারির সংখ্যা বাড়ায় পুলিশ। কীভাবে তারা এই দেশে প্রবেশ করল তা জানতে শুরু হয়েছে তদন্ত। শুক্রবার ধৃতদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 27, 2024 1:05 PM IST
