বাবুল সুপ্রিয় জানিয়েছেন, "আমার কাছে একটা লিঙ্ক এসেছিল। ক্লিক করতেই দেখানো হল ৮৮ জনকে মেসেজ পাঠানো হচ্ছে। আমি কিছু বুঝতে না পেরে ওই লিঙ্ক বন্ধ করতে দেখি আমার হোয়াটসঅ্যাপ থেকে নম্বর তালিকায় থাকা ১৫০-২০০ জনের হোয়াটসঅ্যাপে ওই লিঙ্ক চলে গিয়েছে। কিছু গন্ডগোল হচ্ছে বুঝতে পেরে আমি সঙ্গে সঙ্গে ফোন সুইচ অফ করে দিই।"
advertisement
আরও পড়ুন, হাসপাতাল থেকে ছাড়া পেলেন বাবুল সুপ্রিয়, থাকতে হবে নিয়মিত চিকিৎসকদের নজরে
আরও পড়ুন, বুকে ব্যথা,সঙ্গে ঘাম! দেরি না করে সঠিক সিদ্ধান্ত নিলেন বাবুল,প্রশংসায় চিকিৎসকরা
রাজ্যের মন্ত্রী আরও বলেন, "কম্পিউটারের সাহায্যে ফোন রিসেট করে আবার ফোন চালু করি। তবে এখনও বোঝা মুশকিল যে ঠিক হয়েছে কিনা।"
মন্ত্রী জানিয়েছেন, "যাঁদের কাছে তাঁর হোয়াটস্অ্যাপ থেকে মেসেজ গিয়েছে, তাঁদের সাবধান করতে তিনি একটি স্টেটাস দিয়েছেন।"
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 03, 2023 4:58 PM IST
