TRENDING:

Ballygunge By Election Result: ইভিএম খুলতেই হাসি ফুটল বাবুলের মুখে, প্রথম রাউন্ডে কত ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী?

Last Updated:

শেষ পাওয়া খবর অনুযায়ী, বালিগঞ্জে প্রথম রাউন্ডের শেষে ২১৩০ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বালিগঞ্জের উপনির্বাচনে প্রথম রাউন্ড থেকেই এগিয়ে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, বালিগঞ্জে প্রথম রাউন্ডের শেষে ২১৬৯ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী৷
বাবুল সুপ্রিয়৷
বাবুল সুপ্রিয়৷
advertisement

প্রথম রাউন্ডের শেষে বালিগঞ্জে ৩৬৬৭টি ভোট পেয়েছেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়৷ ১৪৯৮টি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম৷  কংগ্রেস পেয়েছে ৪৭২টি ভোট, অন্যদিকে বিজেপি প্রার্থী কেয়া ঘোষ মাত্র ২৮০টি ভোট পেয়ে প্রথম রাউন্ডের শেষে চার নম্বরে রয়েছে৷

আরও পড়ুন: বাবুল-শত্রুঘ্ন নাকি চমক দেবেন অগ্নিমিত্রা-কেয়া'রা? উত্তর আজ বালিগঞ্জ-আসানসোলে

advertisement

সবমিলিয়ে বালিগঞ্জে ১৯ রাউন্ড ভোট গণনা হবে৷ কিন্তু যেহেতু বালিগঞ্জে মাত্র ৪১ শতাংশ ভোট পড়েছে, তাই কয়েক ঘণ্টার মধ্যেই এই উপনির্বাচনের ফলাফলের চিত্রটা স্পষ্ট হয়ে যাবে বলেই মনে করছে নির্বাচন কমিশন৷

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

দ্বিতীয় রাউন্ডের শেষে নিজের ব্যবধান আরও বাড়িয়ে নিয়েছেন বাবুল সুপ্রিয়৷ দ্বিতীয় রাউন্ডের পর ৪০১০ ভোটে এগিয়ে গিয়েছেন বাবুল সুপ্রিয়৷ দ্বিতীয় রাউন্ডের শেষেও তিন হাজারের বেশি ভোট পেয়ে বালিগঞ্জে দু' নম্বরে রয়েছে সিপিএমই৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Ballygunge By Election Result: ইভিএম খুলতেই হাসি ফুটল বাবুলের মুখে, প্রথম রাউন্ডে কত ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল