TRENDING:

অসুরের মুখ যেন মহাত্মা গান্ধি ! তুমুল বিতর্কের পর বদলানো হল মূর্তির মুখ

Last Updated:

অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে পুজোর আয়োজন করা হয়েছে । সেখানেই মহিষাসুরের বদলে ব্যবহার করা হয়েছে গান্ধিজীর অবয়ব ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মোহনদাস করমচাঁদ গান্ধির ১৪৩ তম বছরের জন্মদিনেই শহরের একটি দুর্গা পুজোকে ঘিরে চরম বিতর্ক ৷ যা ঘটল খাস কলকাতাতেই ৷ কসবার রুবি পার্কের একটি পুজোতে দেখা গেল অসুরের মূর্তিতে মুখ হুবুহু যেন গান্ধিজীর ! আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক ৷
advertisement

প্রদেশ কংগ্রেসের মুখপাত্র কৌস্তভ বাগচি উত্তর ২৪ পরগনার টিটাগড় থানায় এ নিয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ-প্রশাসনকে অন্ধকারে রেখে দুর্গাপুজোর খোলা মণ্ডপে কী করে এই ধরণের কাজ সম্ভব হল তা নিয়েও নানা মহলে প্রশ্ন উঠেছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর এখন নিন্দার ঝড় উঠেছে সর্বত্র ৷

আরও পড়ুন- পুজোর ক'দিন বাহারি স্বাদের খাবার পেয়ে যান বাড়ি বসেই

advertisement

অখিল ভারত হিন্দু মহাসভার  পক্ষ থেকে পুজোর আয়োজন করা হয়েছে । সেখানেই মহিষাসুরের বদলে ব্যবহার করা হয়েছে গান্ধিজীর অবয়ব । শুধু অবয়বই নয়, অসুরের চোখে রয়েছে ঠিক গান্ধিজীর চশমার মতো চশমাও । বাঙালির শ্রেষ্ঠ উৎসবে এই ঘটনা স্বভাবতই জন্ম দিয়েছে অনেক বিতর্কের ।

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

রবিবার রাতে কসবা থানাও পুজোটির কর্মকর্তাদের নামে উস্কানিমূলক আচরণ এবং বিভেদ সৃষ্টির জন্য অভিযোগ দায়ের করে। পুলিশ ও সাধারণ মানুষের চাপের মুখে পুজো কর্তারা রাতেই অসুরের টাক মাথা, গান্ধিজীর মতো চশমাধারী মুখটিকে বদলে ফেলে বলে জানা গিয়েছে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
অসুরের মুখ যেন মহাত্মা গান্ধি ! তুমুল বিতর্কের পর বদলানো হল মূর্তির মুখ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল