TRENDING:

ASHA Workers Proces: ‘ভাতা নয়, বেতন চাই’! ১০০০ টাকা বেড়েছে তাও রাজ্যের বাজেটে খুশি নন আশাকর্মীরা, স্বাস্থ্যভবনের সামনে বিক্ষোভ

Last Updated:

ASHA Workers Proces: রাজ্য সরকারের বাজেটে খুশি নন আশা কর্মীরা৷ শুক্রবার ফের স্বাস্থ্যভবনে সামনে অবস্থান বিক্ষোভ আশাকর্মীদের৷ এবার ১১ দফা দাবিতে পথে নামলেন তাঁরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজ্য সরকারের বাজেটে খুশি নন আশা কর্মীরা৷ শুক্রবার ফের স্বাস্থ্যভবন অভিযান আশাকর্মীদের৷ ১১ দফা দাবিতে পথে নামলেন তাঁরা৷ বৃহস্পতিবার রাজ্য বাজেটের ভাতা ১০০০ টাকা বাড়ানো হয়েছে৷ পাশাপাশি ১৮০ দিনের মাতৃকালীন ছুটির ঘোষণা হয়েছে আশাকর্মীদের জন্য৷ তবে আশাকর্মীদের দাবি “ভাতা নয়, বেতন চাই। প্রতিনিধিদলকে স্বাস্থ্যসচিবের সঙ্গে দেখা করতে দিতেই হবে।”
‘ভাতা নয়, বেতন চাই’! ১০০০ টাকা বেড়েছে তাও রাজ্যের বাজেটে খুশি নন আশাকর্মীরা, স্বাস্থ্যভবনের সামনে বিক্ষোভ
‘ভাতা নয়, বেতন চাই’! ১০০০ টাকা বেড়েছে তাও রাজ্যের বাজেটে খুশি নন আশাকর্মীরা, স্বাস্থ্যভবনের সামনে বিক্ষোভ
advertisement

শুক্রবার এই দাবিতেই স্বাস্থ্যভবনের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন আশাকর্মীরা৷ বিধান নগর ডিসি ও তাঁর বাহিনী আশাকর্মীদের স্বাস্থ্যভবনে যেতে বাধা দিচ্ছেন বলেই সূত্রের খবর৷ অন্যদিকে বিক্ষোভকারী আশাকর্মীদের দাবি, তারা আজকে স্বাস্থ্যভবনে যাবেন তাদের দাবিগুলি জানাতে। না যেতে দিলে আবার স্বাস্থ্যভবন ঘেরাও করার কথা আশাকর্মীদের।

আরও পড়ুন: ১২ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কবে, কখন বিদ্যাসাগর সেতুতে বন্ধ থাকবে যান চলাচল? এখনই জেনে নিন

advertisement

গতকাল, রাজ্য বাজেটের ঘোষণায় আশাকর্মীদের ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেছে রাজ্য সরকার৷ আশাকর্মীরা এখন পারিশ্রমিক পান ৫২৫০ টাকা। নতুন বাজেটে তা ১০০০ টাকা বাড়িয়ে ৬২৫০ করা হয়েছে৷ পাশাপাশি, নতুন বাজেট অনুযায়ী ১৮০ দিনের মাতৃকালীন ছুটিও পাবেন আশাকর্মীরা৷ তবে বিভিন্ন খাতে বকেয়া টাকা বাকি রয়েছে আশাকর্মীদের যা নিয়ে কিছুই জানান হয়নি স্বাস্থ্যভবনের পক্ষ থেকে বলেই জানা গিয়েছে৷

advertisement

আরও পড়ুন: ‘দিল্লিতে পরপর নিখোঁজ হয়ে যাচ্ছে শিশু-কিশোরী…’! ভুয়ো আতঙ্ক ছড়ানোর চেষ্টা, দাবি নস্যাৎ করে কড়া আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশের

সেরা ভিডিও

আরও দেখুন
ঘোল মাখার পরামর্শ থেকে কীর্তন, বিধানসভা ভোটের জোরকদমে প্রচারে রাজ চক্রবর্তী
আরও দেখুন

প্রসঙ্গত, গত মাসেই আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তাল হয়েছিল কলকাতা৷ বৃহস্পতিবার ছিল রাজ্যের অন্তর্বর্তী বাজেট৷ বিদায়ী সরকারের শেষ বাজেটে আশাকর্মীদের জন্য কী চমক থাকে সেদিকেই নজর ছিল সকলের৷ আশায় বুক বাঁধছিলেন আশাকর্মী থেকে শুরু করে সিভিক ভলান্টিয়ার এবং প্যারা টিচারেরা৷ প্রত্যেকের জন্যই বাজেটের কিছু কিছু বরাদ্দ করা হয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
ASHA Workers Proces: ‘ভাতা নয়, বেতন চাই’! ১০০০ টাকা বেড়েছে তাও রাজ্যের বাজেটে খুশি নন আশাকর্মীরা, স্বাস্থ্যভবনের সামনে বিক্ষোভ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল