
নিশীথ প্রামানিক কোচবিহার জেলার দিনহাটার বাসিন্দা। অপরদিকে দিনহাটা বিধানসভাকে হাতছাড়া করেননি তৃণমূলের উদয়ন গুহ। নিশীথ ও উদয়নের প্রতিদ্বন্দ্বিতামূলক সম্পর্ক নিয়ে ওঠানামা করে কোচবিহারের রাজনীতি।তাঁদের অনুগামীরা একে অপরের বিপক্ষে। সুযোগ পেলেই একে অপরকে নিয়ে কুৎসা করেন কোচবিহারের এই দুই হেভিওয়েট নেতা। ২০২১ সালে দিনহাটা উপনির্বাচনে জয়ী হন উদয়ন গুহ। এরপর ২০২৪ সালে কোচবিহার লোকসভা কেন্দ্রে পরাজয় হয় নিশীথের।আবারও ভোটের ময়দানে নিশীথ। তবে এবারে কেন্দ্র তাঁর আলাদা। দিনহাটা নয়, বরং মাথাভাঙা কেন্দ্র থেকে বিজেপি-র হয়ে লড়ছেন তিনি।তাঁর বিপরীতে সাবলু বর্মন। যিনি মাথাভাঙা পঞ্চায়েত সমিতির সভাপতি।দিনহাটা কেন্দ্রে তৃণমূল প্রার্থী উদয়ন গুহ রয়েছেন দেখে কি সেখান থেকে লড়লেন না নিশীথ? এই প্রসঙ্গে উদয়ন গুহ জানিয়েছেন, "ও ভয় পেয়েছে। তাই দিনহাটা কেন্দ্রে পা রাখেননি। তবে উনি যেখান থেকে লড়াই করুক না কেন, হার তাঁর নিশ্চিত।"