TRENDING:

Iran USA War: যুদ্ধ থামাতে ১৫ দফা শর্ত পাঠালেন ট্রাম্প, গ্রহণ করল তেহরান! ইরানের কাছে কী কী দাবি আমেরিকার?

Last Updated:

পাকিস্তানের ওই দুই আধিকারিকের দাবি অনুযায়ী, ওয়াশিংটনের এই যুদ্ধবিরতির প্রস্তাব ইতিমধ্যেই তেহরান গ্রহণ করেছে৷ তবে আমেরিকার শর্তে ইরান রাজি কি না, তা এখনও স্পষ্ট নয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইরানের সঙ্গে চলতে থাকা সংঘর্ষে ইতি টানতে ১৫ দফা শর্ত পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের পাঠানো এই ১৫ দফা শর্ত ইতিমধ্যেই তেহরান বিবেচনার জন্য গ্রহণ করেছে বলেও দাবি করা হচ্ছে৷ পাকিস্তানের দুই শীর্ষ আধিকারিককে উদ্ধৃত করে এমনই দাবি করেছে সংবাদসংস্থা এপি৷
ট্রাম্পের শর্ত মানবে তেহরান?
ট্রাম্পের শর্ত মানবে তেহরান?
advertisement

একদিকে যখন যুদ্ধবিরতির জন্য প্রস্তাব পাঠাচ্ছেন ট্রাম্প, তখন অন্যদিকে আবার পশ্চিম এশিয়ায় অন্তত আরও ১০০০ সেনা পাঠানোরও প্রস্তুতি নিচ্ছে আমেরিকা৷ অর্থাৎ, যুদ্ধবিরতির জন্য উদ্যোগ নেওয়ার পাশাপাশি সেনা মোতায়েনের প্রক্রিয়াও বজায় রেখেছে ওয়াশিংটন৷

সংবাদসংস্থা এপি-র ওই রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমেই ইরানের কাছে এই প্রস্তাব পাঠিয়েছে আমেরিকা৷ ইরান এবং আমেরিকার মধ্যে উত্তেজনা প্রশমনে পাকিস্তান আগেই মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের প্রস্তাব দিয়েছিল৷ সূত্রের খবর, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে আলোচনা চালিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন৷

advertisement

ইরানকে দেওয়া ১৫ দফা শর্তের মধ্যে কী কী আছে, তা এখনও প্রকাশ্যে আসেনি৷ তবে ইজরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ অনুযায়ী, আমেরিকার ১৫ দফা শর্তের মধ্যে রয়েছে-

১. আরও বিশদে আলোচনার জন্য অন্তত এক মাসের সংঘর্ষবিরতি মানতে হবে তেহরানকে৷

২. ইরানের পারমাণবিক ক্ষমতার সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করতে হবে৷

৩. নতুন করে আর ইউরেনিয়াম মজুত করতে পারবে না ইরান৷

advertisement

৪. হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল শুরু করার গ্যারান্টি দিতে হবে৷

৫. ইরানের কাছে যে পরিমাণ ইউরেনিয়াম মজুত করা রয়েছে, তা আন্তর্জাতিক পরমাণু শক্তি এজেন্সির হাতে তুলে দিতে হবে৷

৬. আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলিকে সাহায্য করা বন্ধ করতে হবে ইরানকে৷

৭. ভবিষ্যতে শুধুমাত্র আত্মরক্ষার জন্য মিসাইল ব্যবহার করবে ইরান৷

৮. নিজেদের কাছে থাকা ব্যালিস্টিক মিসাইলের ব্যবহারও নিয়ন্ত্রণ করতে হবে ইরানকে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নবদ্বীপে প্রাচীন মায়াপুরের এক প্রান্তে ঋষি অরবিন্দের স্মৃতিধন্য বঙ্গবাণী আশ্রমে সংরক্ষিত তাঁর দেহাবশেষ
আরও দেখুন

সূত্রের খবর, এই শর্তগুলি মানলে তার বদলে ইরানের উপরে চাপানো যাবতীয় নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আশ্বাস দিয়েছে আমেরিকা৷ পাশাপাশি, ইরানে অসামরিক প্রয়োজনে ব্যবহারের জন্য পরমাণু জ্বালানি উৎপাদনে সাহায্য করার আশ্বাসও দেওয়া হয়েছে৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Iran USA War: যুদ্ধ থামাতে ১৫ দফা শর্ত পাঠালেন ট্রাম্প, গ্রহণ করল তেহরান! ইরানের কাছে কী কী দাবি আমেরিকার?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল