TRENDING:

ফের কলকাতায় উদ্ধার আগ্নেয়াস্ত্র! তিন জায়গায় তল্লাশি পুলিশের, গ্রেফতার ৩

Last Updated:

ফের কলকাতায় উদ্ধার আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। বৃহস্পতি এবং শুক্রবার, অর্থাৎ গতকাল এবং আজ মিলিয়ে অভিযান চালিয়ে একাধিক বেআইনি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফের কলকাতায় উদ্ধার আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। বৃহস্পতি এবং শুক্রবার, অর্থাৎ গতকাল এবং আজ মিলিয়ে অভিযান চালিয়ে একাধিক বেআইনি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
কলকাতায় অস্ত্র উদ্ধার
কলকাতায় অস্ত্র উদ্ধার
advertisement

পুলিশ সূত্রে খবর, গতকাল এবং আজ মিলিয়ে তিনটি জায়গা থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, বেনিয়াপুকুর, হেস্টিংস এবং জোড়াসাঁকো থানা এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।

আরও পড়ুন: এখনও নিষ্পত্তি হয়েছে ৭.৫ লক্ষ বিচারাধীন ভোটারের নাম, বাকি কত? জানিয়ে দিল নির্বাচন কমিশন

advertisement

অভিযুক্তদের নাম মহম্মদ আকবর, অমিত দে এবং কৃষ্ণ কুমার ছেত্রী। অভিযুক্ত তিনজনের থেকেই প্রচুর আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ পাওয়া গেছে। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে কলকাতা পুলিশ।

প্রসঙ্গত, শুক্রবার ভোরে বাগুইআটি থানার পুলিশ কৈখালি মণ্ডলগাঁথি এলাকার টাটা গেট অঞ্চলে নাকা চেকিং চালাচ্ছিল। সেই সময় গোপন সূত্রে পুলিশ খবর পায় বিজয় চট্টোপাধ্যায় নামে নিউ ব্যারাকপুরের এক দুষ্কৃতি আগ্নেয়াস্ত্র নিয়ে ওই এলাকায় দিয়ে পার হচ্ছে। এরপরে তাকে নাকা তল্লাশি পোস্টে আটক করা হয়। তারপরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি ছোট আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

advertisement

আরও পড়ুন: রাজনীতির মঞ্চে প্রথম বক্তব্যেই মমতার মন জিতলেন মেনকা, দলের হবু সাংসদের প্রশংসায় কী বললেন তৃণমূলনেত্রী?

পরে তা বাজেয়াপ্ত করে বাগুইআটি থানার পুলিশ। আগ্নেয়াস্ত্র ও গুলির কোন বৈধ নথিপত্র দেখাতে না পারায় অভিযুক্ত বিজয় চ্যাটার্জিকে অস্ত্র আইনের ধারায় গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে লিখিত অভিযোগের ভিত্তিতে বাগুইআটি থানার পুলিশ অস্ত্র আইনের ধারায় একটি মামলাটি শুরু করে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধোনি থেকে রিচা- জঙ্গলমহলের কিশোরীরা হাতে তুলে নিচ্ছে ক্রিকেট ব্যাট, নজরে দেশের জার্সি
আরও দেখুন

ধৃতকে এদিন বারাসাত আদালতে তোলা হবে ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে। পুলিশ সূত্রে খবর, তোকে হেফাজতে নিয়ে জানার চেষ্টা করা হবে এই আগ্নেয়াস্ত্র সে কোথায় পেল, কোথায় নিয়ে যাচ্ছিল। কারা কাছ থেকে তিনি আগ্নেয়াস্ত্র পেলেন সে বিষয়ে জানার চেষ্টা করবে পুলিশ বলে সূত্রের খবর।

বাংলা খবর/ খবর/কলকাতা/
ফের কলকাতায় উদ্ধার আগ্নেয়াস্ত্র! তিন জায়গায় তল্লাশি পুলিশের, গ্রেফতার ৩
Open in App
হোম
খবর
ফটো
লোকাল