TRENDING:

ফের হবে টেট পরীক্ষা

Last Updated:

প্রাথমিক শিক্ষক নিয়োগ অবশেষে জট মুক্ত ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রাথমিক শিক্ষক নিয়োগ অবশেষে জট মুক্ত ৷ সমস্ত অভিযোগ ও বিতর্কের অবসান ঘটাতে ফের টেট পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷
advertisement

সূত্রের খবর, ইতিমধ্যেই এই বিষয়ে শিক্ষামন্ত্রী ও প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের মধ্যে আলোচনাও হয়েছে ৷ এপ্রিলের শেষের দিকে প্রকাশিত হতে পারে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) পরীক্ষার বিজ্ঞপ্তি ৷ এব্যাপারে প্রশ্ন করা হলে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য জানান, ‘বিজ্ঞপ্তি জারির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷’

তবে এই টেট পরীক্ষায় কারা বসতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিত কিছুই জানানো হয়নি ৷ অন্যদিকে, ফিরিয়ে নেওয়া হচ্ছে বাতিল নিয়োগপত্র ৷ প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর শর্ত সাপেক্ষ দেওয়া হবে নতুন নিয়োগপত্র ৷ তবে এবারের নিয়োগে প্যানেল অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও কাউন্সেলিংয়ে সুযোগ না পাওয়া চাকরিপ্রার্থীদের কোনও বিশেষ সুবিধা দেওয়া হবে কিনা তা স্পষ্ট নয় ৷

advertisement

আরও পড়ুন

প্রাথমিক টেট উত্তীর্ণদের ফের কাউন্সেলিংয়ে ডাকছে পর্ষদ !

উল্লেখ্য, এদিনই কাউন্সেলিংয়ে ডাক না পাওয়া প্যানেলভুক্ত খিছু প্রার্থীকে পুনরায় ডেকে পাঠানোর তথ্য সামনে এসেছে ৷

অন্যদিকে, প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ সহ একাধিক মামলা ঝুলে রয়েছে কলকাতা হাইকোর্টে ৷ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলেও চাকরিতে নিযুক্ত শিক্ষকদের ভবিষ্যৎ এই মামলার রায়ের উপরই নির্ভরশীল ৷ এবার নতুন করে প্যানেলভুক্ত প্রার্থীদের ডাক পাঠানো ও নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হতে না হতেই আবারও টেট পরীক্ষার ঘোষণায় জটিলতা ও বিভ্রান্তি আরও বাড়ল ৷

advertisement

আরও পড়ুন

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্ঘটনায় ডান হাত হারিয়েছেন, বাঁ হাতেই ছবি এঁকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চান শিল্পী বিশ্বজিৎ
আরও দেখুন

প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন মেধা তালিকা প্রকাশিত

বাংলা খবর/ খবর/কলকাতা/
ফের হবে টেট পরীক্ষা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল