advertisement

প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন মেধা তালিকা প্রকাশিত

Last Updated:

প্রাথমিক টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের জন্য সুখবর ৷

#কলকাতা: প্রাথমিক টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের জন্য সুখবর ৷ প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য আরও এক দফা নতুন মেধাতালিকা প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ ৷
নয়া তালিকায় ৪৪২ জনের নাম রয়েছে বলে জানা গিয়েছে ৷ প্রাথমিক সিক্ষা পর্ষদ সূত্রে খবর, প্রশিক্ষিত প্যারাটিচাররাই রয়েছেন এই নয়া তালিকায় ৷
বিজ্ঞপ্তি বেরনো থেকে পরীক্ষা পর্ব বিতর্কে জর্জরিত প্রাথমিক শিক্ষক নিয়োগ ৷ ফল প্রকাশের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি ৷ প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম মেধাতালিকা প্রকাশের সময় থেকেই বিতর্ক ধাওয়া করে বেড়াচ্ছে ৷ সম্পূর্ণ প্যানেল প্রকাশ না করায় পর্ষদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে ৷ মোট কত জন প্রার্থী উত্তীর্ণ তা প্রকাশ না করাতেও পরীক্ষার্থীরা স্বজন পোষণের অভিযোগ তোলেন ৷
advertisement
advertisement
অবশেষে উৎকণ্ঠার অবসান ৷ ফের আশায় বুক বেঁধেছেন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা ৷ নয়া মেধাতালিকা অনুযায়ী প্যানেলে নির্বাচিত চাকরিপ্রার্থীদের কাউন্সেলিংয়ে ডাক পাঠাবে পর্ষদ ৷ নথিপত্র যাচাইয়ের পর হবে নিয়োগ ৷
ইতিমধ্যে ৪২ হাজার শিক্ষকের নিয়োগ সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছে পর্ষদ ৷ এর আগে প্রথম দফায় ১২ হাজার প্যানেলভুক্ত চাকরি প্রার্থীর নাম ঘোষণার পর দ্বিতীয় দফায় ৫২৩১ জন প্রশিক্ষণহীন পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয় ৷ তৃতীয় দফায় একবারে বাকি প্রার্থীদের নাম ঘোষণা করে পর্ষদ ৷
advertisement
উল্লেখ্য, প্রাথমিক নিয়োগে দুর্নীতির অভিযোগ সহ একাধিক মামলা ঝুলে রয়েছে কলকাতা হাইকোর্টে ৷ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলেও চাকরিতে নিযুক্ত শিক্ষকদের ভবিষ্যৎ এই মামলার রায়ের উপরই নির্ভরশীল ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন মেধা তালিকা প্রকাশিত
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement