TRENDING:

ভোট মিটলেই গ্যাসের দাম ২০০০ টাকা, পেট্রোল ২০০...! বিরাট দাবি অভিষেকের, জ্বালানি নিয়ে মোদিকে পাল্টা চ্যালেঞ্জ

Last Updated:

Abhishek Banerjee: ঝাড়গ্রামের সভা থেকে বিজেপিকে তীব্র নিশানা অভিষেকের। জেলার ৪ জন তৃণমূল প্রার্থী—ঝাড়গ্রাম থেকে মঙ্গল সরেন, গোপীবল্লভপুর থেকে অজিত মাহাত, নয়াগ্রাম থেকে জেলা সভাপতি দুলাল মুর্মু এবং বিনপুর থেকে বীরবাহা হাঁসদার প্রচারে এসে বেনজির দাবি তৃণমূলের সর্বভারতীয় সভাপতির।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজ্যে বিধানসভা ভোটের প্রচার তুঙ্গে। এই আবহে গত মঙ্গলবার থেকেই জেলা সফরে শাসকদল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জুড়ে চলছে প্রচার কর্মসূচি। আজ শুক্রবারও ছবিটা একইরকম ছিল। এদিন প্রচারে ঝাড়গ্রামে এসে ফের কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল, পেট্রল প্রাইস, জ্বালানির দাম, গ্যাসের দাম, বিজেপি, ভোট, নির্বাচন, বেনজির হুঁশিয়ারি, এসআইআর, বিধানসভা ভোট, মূল্যবৃদ্ধি, অ্যাডজুডিকেশন, সাপ্লিমেন্টারি লিস্ট, এসআইআর চূড়ান্ত তালিকা, নির্বাচন কমিশন, এসআইআর নিয়ে হুঁশিয়ারি, এসআইআর, বাংলা, রাজ্য
অভিষেক, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল, পেট্রল প্রাইস, জ্বালানির দাম, গ্যাসের দাম, বিজেপি, ভোট, নির্বাচন, বেনজির হুঁশিয়ারি, এসআইআর, বিধানসভা ভোট, মূল্যবৃদ্ধি, অ্যাডজুডিকেশন, সাপ্লিমেন্টারি লিস্ট, এসআইআর চূড়ান্ত তালিকা, নির্বাচন কমিশন, এসআইআর নিয়ে হুঁশিয়ারি, এসআইআর, বাংলা, রাজ্য
advertisement

ঝাড়গ্রামের বিনপুরে এক জনসভা থেকে মোদি সরকারকে নিশানা করে একাধিক বিস্ফোরক দাবি করেন অভিষেক। তিনি বলেন, “রান্নার গ্যাসের দাম ৪০০ টাকা থেকে বেড়ে ১,০০০ টাকা হয়ে গিয়েছে। তারা প্রতিদিন সভা করছে এবং ভোটের আগে সাময়িকভাবে দাম বাড়ানো বন্ধ রেখেছে। কিন্তু আমার কথা মিলিয়ে নেবেন—ভোট শেষ হওয়ার দিনই এলপিজি ২,০০০ টাকা এবং পেট্রোল-ডিজেল ২০০ টাকা পর্যন্ত হয়ে যেতে পারে।”

advertisement

আরও পড়ুন: শয়ে শয়ে নাম ‘বাতিল’…! বসিরহাটের গ্রামের পর গ্রামে এ কী কাণ্ড, অনিশ্চয়তায় হাজার হাজার গ্রামবাসী

এরপরেই আরও এক ধাপ এগিয়ে অভিষেক বলেন, “আমি প্রধানমন্ত্রী মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চ্যালেঞ্জ করছি, এখানে এসে মানুষের কাছে প্রতিশ্রুতি দিন যে, আগামী ৫ বছর দাম বাড়বে না। যদি তারা তা করতে পারে, তবে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের প্রত্যাহার করে নেবে।”

advertisement

আরও পড়ুন: চালের হাঁড়িতে বিড়বিড় করছে কালো কালো ‘পোকা’…! তুড়িতে তাড়ান, চিনে নিন ‘চার’ চমৎকার ‘চাতুরি’

অভিষেকের দাবি, ভোটের ফল ঘোষণার আগ পর্যন্তই শুধুমাত্র লোক দেখানো দাম নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। কিন্তু নির্বাচন মিটলেই সাধারণ মানুষের উপর ফের বাড়তি বোঝা চাপানো হবে। তিনি আরও বলেন, “রাজ্য সরকার মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করছে, আর বিজেপি গ্যাস থেকে শুরু করে জ্বালানি, ভাড়া, সব কিছুর দাম বাড়িয়ে মানুষের পকেট থেকে টাকা কেড়ে নিচ্ছে। দিদি শুধু দিচ্ছেন, আর মোদি সরকার শুধু নিচ্ছে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এবার রামনবমীতে চর্চায় ৬০ ফুট উচ্চতার রাম টাওয়ার, সকাল-সন্ধ্যে গীতাপাঠ, রামভজন!
আরও দেখুন

অভিষেকের তীব্র নিশানা, “বিজেপি এভাবেই চলে। তারা একটিও উন্নয়নের কাজ করেনি, এমনকি একটি ল্যাম্পপোস্টও বসায়নি। অথচ তারা ডবল ইঞ্জিন উন্নয়নের কথা বলে। বাংলা এখনও ২ লক্ষ কোটি টাকা পায় কেন্দ্রের কাছে। তারা মানুষকে লাইনে দাঁড়াতে বাধ্য করে—নোটবন্দি, SIR, রান্নার গ্যাসের জন্য। আপনাদের ভোটের মাধ্যমে গণতান্ত্রিকভাবে তাদের জবাব দিন।”

বাংলা খবর/ খবর/কলকাতা/
ভোট মিটলেই গ্যাসের দাম ২০০০ টাকা, পেট্রোল ২০০...! বিরাট দাবি অভিষেকের, জ্বালানি নিয়ে মোদিকে পাল্টা চ্যালেঞ্জ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল