TRENDING:

Abhishek Banerjee thanks Kunal Sarkar: তাঁর মতকে সমর্থন, চিকিৎসক কুণাল সরকারকে ধন্যবাদ জানালেন অভিষেক

Last Updated:

গত শনিবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের করোনা পরিস্থিতি নিয়ে কলকাতায় বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee thanks Kunal Sarkar)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাজনৈতিক, ধর্মীয় সহ সব ধরনের সমাবেশ বন্ধের ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee thanks Kunal Sarkar)৷ তৃণমূেলর সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সেই বার্তাকে সমর্থন জানিয়ে ট্যুইট করেন চিকিৎসক কুণাল সরকার৷ তাঁর মতকে সমর্থন জানানোর জন্য কুণাল বাবুকে ধন্যবাদ জানিয়ে এবার ট্যুইট করলেন অভিষেক (Abhishek Banerjee)৷
কুণাল সরকারকে ধন্যবাদ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
কুণাল সরকারকে ধন্যবাদ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
advertisement

গত শনিবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের করোনা পরিস্থিতি নিয়ে কলকাতায় বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সেই বৈঠক শেষেই অভিষেক বলেন, আপাতত দু' মাসের জন্য সমস্ত রাজনৈতিক, ধর্মীয় সহ সব ধরনের সমাবেশ বন্ধ থাকা উচিত বলে তিনি মনে করেন৷ এমন কি, তিনি যে নির্বাচনও বন্ধ রাখার পক্ষে, প্রকারন্তরে তাও বুঝিয়ে দিয়েছিলেন অভিষেক৷

advertisement

আরও পড়ুন: কোভিড পরিস্থিতিতে সিদ্ধান্ত বদল! গোয়া নিয়ে নতুন পরিকল্পনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়...

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মতকেই সমর্থন জানিয়ে ট্যুইট করেন চিকিৎসক কুণাল সরকার৷ তিনি লেখেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছেন আমাদের সবারই তাকে সমর্থন করা উচিত৷'

এই ট্যুইটের জন্যই এ দিন কুণালবাবুকে ধন্যবাদ জানিয়েছেন অভিষেক৷ ট্যুইটারে তিনি লেখেন, 'আপনারা পথনির্দেশ আমাদের কাছে অনুপ্রেরণার মতো৷ আসুন আমরা সবাই মিলে এই লড়াইয়ে সামিল হই এবং প্রত্যেকে যাতে সুস্থ থাকেন তা নিশ্চিত করি৷'

আরও পড়়ুন: নমুনা পরীক্ষা কমতেই অনেকটা কমল আক্রান্তের সংখ্যাও! কমল না উদ্বেগ

advertisement

ইতিমধ্যেই ডায়মন্ড হারবারেও করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে একাধিক প্রশাসনিক পদক্ষেপ করা হয়েছে৷ গত চব্বিশ ঘণ্টায় ডায়মন্ড হারবার মহকুমা এলাকায় ওয়ার্ড, ব্লক এবং পঞ্চায়েত ধরে ধরে কন্ট্রোল রুম খোলা হয়েছে৷

প্রত্যেকটি কন্ট্রোল রুমে যোগাযোগের জন্য নির্দিষ্ট ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে৷ জরুরি প্রয়োজনে থাকছে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানোর সুবিধেও৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গঙ্গা দূষণ রুখতে বিরাট পরিকল্পনা, এই প্রকল্পের হাত ধরে আমূল বদলে যাবে নদীর রূপ
আরও দেখুন

করোনা সংক্রমণের বৃদ্ধির কারণে নিজের রাজনৈতিক কর্মসূচিতেও হ্রাস টেনেছেন অভিষেক৷ গোয়া সফরও বাতিল করেছেন তিনি৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee thanks Kunal Sarkar: তাঁর মতকে সমর্থন, চিকিৎসক কুণাল সরকারকে ধন্যবাদ জানালেন অভিষেক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল