TRENDING:

Exclusive: 'মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, পথ প্রদর্শক', জল্পনায় ইতি টানলেন অভিষেক

Last Updated:

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে অভিষেকের (Abhishek Banerjee) সম্পর্কে চিড় ধরেছে বলে গত কয়েকদিন নানা ধরনের জল্পনা ছড়িয়েছিল রাজনৈতিক মহলে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গত কয়েকদিন ধরে চলতে থাকা যাবতীয় জল্পনায় ইতি টানলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)৷ নিউজ ১৮-কে দেওয়া এক্সক্লুসিভ প্রতিক্রিয়ায় অভিষেক স্পষ্ট জানিয়ে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) তাঁর নেত্রী এবং পথপ্রদর্শক৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কোনও সংঘাত নেই বলেও দাবি করেছেন অভিষেক৷
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের নেত্রী বলে জল্পনায় ইতি টানলেন অভিষেক৷
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের নেত্রী বলে জল্পনায় ইতি টানলেন অভিষেক৷
advertisement

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেকের সম্পর্কে চিড় ধরেছে বলে গত কয়েকদিন নানা ধরনের জল্পনা ছড়িয়েছিল রাজনৈতিক মহলে৷ সর্বভারতীয় স্তরেও বিভিন্ন ধরনের মতামত ছড়িয়ে পড়ছিল৷

আরও পড়ুন: লক্ষ্য বিনিয়োগ-কর্মসংস্থান, মুখ্যমন্ত্রীর সফরকালেই উত্তরবঙ্গে 'শিল্প সামিট'

বিশেষত, কিছুদিন আগে তৃণমূলনেত্রী কালীঘাটে বৈঠক করে সর্বভারতীয় স্তরের সমস্ত পদের অবলুপ্তি ঘটানোর পর এই জল্পনা আরও বাড়ে৷ কারণ অভিষেক নিজে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে ছিলেন৷ তার বদলে কুড়ি জনের একটি ওয়ার্কিং কমিটি গড়ে দিয়েছিলেন মমতা৷

advertisement

আরও পড়ুন: পাঁচ-ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে গেলেন সাংসদ দেব, বললেন, এনামুলকে চিনি না

এ দিন যাবতীয় জল্পনায় ইতি টেনে অভিষেক বলেছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী৷ তিনি মাথা উঁচু করে একের পর এক যুদ্ধ লড়েছেন৷ তাঁর দিকে তাকিয়ে আমি শুধু শক্তি এবং অনুপ্রেরণা পাইনি, মানুষের জন্য লড়াই করাই যে সবথেকে গুরুত্বপূর্ণ, সেটাও বুঝেছি৷ মানুষের সেবা করার থেকে বড় কিছু হতে পারে না৷ আমাদের সম্মানীয় চেয়ারপার্সন আমাদের পথপ্রদর্শক৷ বিভাজনকামী বিভিন্ন শক্তির বিরুদ্ধে তিনি আমাদের লড়তে শিখিয়েছেন৷ সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে মাথা উঁচু করে লড়তে শিখিয়েছেন তিনি৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

গত কয়েকদিন ধরে চলতে থাকা জল্পনা তৃণমূলের বিরুদ্ধে প্রচারে বিরোধীদের হাতেও নতুন অস্ত্র তুলে দিয়েছিল৷ অস্বস্তি বাড়ছিল দলের নেতাদের মধ্যেও৷ এ দিন অভিষেক মুখ খোলার পর গোটা বিষয়টিতে ইতি পড়ল বলেই মনে করা হচ্ছে৷ স্বস্তি ফিরল শাসক দলের অন্দরেও৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Exclusive: 'মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, পথ প্রদর্শক', জল্পনায় ইতি টানলেন অভিষেক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল