TRENDING:

ভবানীপুরের দেবেন্দ্র ঘোষ রোডে ভেঙে পড়ল দেড়শো বছরের প্রাচীন তোরণ !

Last Updated:

এলাকায় প্রায় ৭০০ থেকে ৮০০ জন মানুষের বসবাস। সকালের ব্যস্ত সময়ে তোরণটি ভেঙে পড়লেও অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। কোনও হতাহতের খবর মেলেনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রৌনক দত্ত চৌধুরী, কলকাতা: ভবানীপুরের দেবেন্দ্র ঘোষ রোডে দেড়শো বছরেরও বেশি পুরোনো একটি তোরণ সকাল সাড়ে সাতটা নাগাদ ভেঙে পড়ে। হঠাৎ এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
ভবানীপুরে ভেঙে পড়ল দেড়শো বছরের প্রাচীন তোরণ !
ভবানীপুরে ভেঙে পড়ল দেড়শো বছরের প্রাচীন তোরণ !
advertisement

এলাকায় প্রায় ৭০০ থেকে ৮০০ জন মানুষের বসবাস। সকালের ব্যস্ত সময়ে তোরণটি ভেঙে পড়লেও অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। কোনও হতাহতের খবর মেলেনি।

আরও পড়ুন– সোনার দাম মারাত্মকভাবে কমতে চলেছে? তাহলে সোনা এখন ধরে রাখা উচিৎ না কি বিক্রি করে দেওয়াই ভাল হবে? জেনে নিন পরিস্থিতি

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশ-এর ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম এবং কলকাতা পুরসভার কর্মীরা। ধ্বংসস্তূপ সরানো কাজ চলছে ৷

advertisement

আরও পড়ুন– ঠান্ডা প্রায় উধাও ! সকালে ও রাতে শীতের হালকা আমেজ রয়েছে, ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা

এদিকে দক্ষিণ কলকাতার চারু মার্কেট এলাকা থেকে এক নাবালকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় চারু মার্কেট এলাকার একটি বাড়ি থেকে এক নাবালকের দেহ উদ্ধার হয়। তাঁর মা দেখেন, ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলছে তাঁর পুত্র। মহিলার চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। তখন বাড়িতে ছিলেন না তাঁর স্বামী। প্রতিবেশীদের সাহায্যে ঝুলন্ত অবস্থা থেকে পুত্রকে উদ্ধার করে এমআর বাঙুরে নিয়ে যান ওই মহিলা। তবে চিকিৎসকেরা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে ওই নাবালকের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শান্তিপুর চষে বেরালেন আইরিশ যুবক, তাঁতপাড়া ঘুরে আপ্লুত! কীসের টানে বাংলা ভ্রমণ
আরও দেখুন

প্রাথমিকভাবে জানা গিয়েছে, পড়াশোনায় অমনোযোগের কারণে ওই নাবালককে বকাঝকা করেছিল তার বাবা-মা। সেই নিয়ে হতাশ হয়ে পড়েছিল সে। অনুমান, সেই কারণে আত্মঘাতী হয়ে থাকতে পারে ওই নাবালক। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে জানানো হয়েছে পুলিশ সূত্রে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
ভবানীপুরের দেবেন্দ্র ঘোষ রোডে ভেঙে পড়ল দেড়শো বছরের প্রাচীন তোরণ !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল