শনিবার সকালে নিউটাউন কারিগরি ভবনের পিছনে লাল ট্রলি ব্যাগ বন্দি মৃতদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে টেকনোসিটি থানার পুলিশ তদন্তে নেমে জানতে পারে। মৃত ব্যক্তির নাম সুবোধ সরকার।
এই ট্রলি ব্যাগ বন্দি মৃতদেহ একটি অ্যাপ ক্যাব গাড়িতে করে ফেলে পালাচ্ছিল ধৃতরা। সেই গাড়িটিকে পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে উদ্ধার করা হয়। গাড়ির পিছনে রক্তের স্পষ্ট দাগ দেখা যাচ্ছিল। তারপরই সন্দেহ হয় পুলিশের, তৎক্ষণাৎ আটক করা হয় গাড়িটি।
advertisement
আজ সকালে টেকনোসিটি থানায় নিয়ে আসা হয় আপ ক্যাবটিকে।ইতিমধ্যেই ফরেন্সিকের একটি টিম ঘটনাস্থলে এসে পৌঁছয়। ফরেন্সিক পরীক্ষা সম্পন্ন হয়েছে ঠিক কী ঘটনা ঘটেছিল? এই নৃশংস হত্যার পিছনে আর কারা কারা জড়িত ? সবটাই তদন্ত করছে টেকনো সিটি থানার পুলিশ।
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 24, 2024 1:06 PM IST
