TRENDING:

A Man on Maa Flyover: ব্যাগে চা-বিস্কুট নিয়ে সাতসকালে মা উড়ালপুলে উঠে পড়ল যুবক..তারপরেই শুরু হল কান্নাকাটি

Last Updated:

দেখা যায়, সঙ্গে করে একটি ব্যাগ নিয়েই সেই লোহার কাঠামোয় চড়েছেন সেই ব্যক্তি৷ মোবাইলে ভিডিও কল করত করতে ব্যাগ থেকে কোল্ড ডিঙ্ক্রস বের করে হাতে নেন৷ এমনকি, চা-বিস্কুট সমস্ত কিছু নিয়েই উঠে পড়েছিলেন সেখানে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সাত সকালে মা উড়ালপুলে হুলস্থূল কাণ্ড৷ উড়ালপুলের মাঝে থাকা লোহার কাঠামোতে উঠে পড়লেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। পরনে লাল জামা, জিন্স৷ মাথায় সাদা কাপড় বা রুমাল জাতীয় বাঁধা কিছু৷ লোহার কাঠামোয় দাঁড়িয়ে মোবাইলে কারওকে ফোন করতে দেখা যায় তাঁকে৷ তারপরে মোটা দড়ি দিয়ে গলায় ফাঁস দেওয়ারও চেষ্টা করেন তিনি৷
advertisement

ঘটনাটি জানাজানি হওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে এসে হাজির হন কলকাতা পুলিশের ডিএমজি দল৷ আনা হয় দমকলকেও৷

আরও পড়ুন: বার বিজেপির বিরুদ্ধে রাজ্য সঙ্গীত অবমাননার অভিযোগ! স্বাধিকারভঙ্গের প্রস্তাব আনল তৃণমূল

দেখা যায়, সঙ্গে করে একটি ব্যাগ নিয়েই সেই লোহার কাঠামোয় চড়েছেন সেই ব্যক্তি৷ মোবাইলে ভিডিও কল করত করতে ব্যাগ থেকে কোল্ড ডিঙ্ক্রস বের করে হাতে নেন৷ এমনকি, চা-বিস্কুট সমস্ত কিছু নিয়েই উঠে পড়েছিলেন সেখানে৷

advertisement

আরও পড়ুন: ভুয়ো কর্মী তৈরি করে দেওয়া হত স্যালারি! স্কুলের ট্রাস্টি বোর্ডে এত নয়ছয়? কৃষ্ণা দামানি মামলায় সামনে এল বিস্ফোরক অভিযোগ

সেরা ভিডিও

আরও দেখুন
মনোনয়নের দিনই জয়ের উল্লাস! পাঁচ-ছয় হাজার মানুষের সমাগম, সুজয়ই জিতছেন?
আরও দেখুন

এরপরে পুলিশের তরফে ক্রমাগত নীচে নেমে আসার জন্য অনুরোধ করা হতে থাকে৷ এরপরেই, সেই উঁচুতে বসেই কাঁদতে শুরু করেন তিনি৷ অবশেষে প্রস্তুত কারা হয় দমকলের ল্যাডার। সেই ল্যাডারে করেই ধীরে ধীরে নীচে নেমে আসেন ওই ব্যক্তি৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
A Man on Maa Flyover: ব্যাগে চা-বিস্কুট নিয়ে সাতসকালে মা উড়ালপুলে উঠে পড়ল যুবক..তারপরেই শুরু হল কান্নাকাটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল