তারপরে প্রতারিত ব্যক্তিরা কেউ তিন লক্ষ কেউ আশি হাজার আবার কেউ তার থেকেও বেশি টাকা বিনিয়োগ করেন। কেউ গহনা বন্ধক রেখে বিনিয়োগ করেন। এরপরে তা ফেরতের সময় আসতে তারা জানতে পারে পুরোটা ভুয়ো এবং তারা প্রতারিত হয়েছেন। তারপরে বুধবার কেষ্টপুরে কোম্পানির অফিসে যান প্রতারিত ব্যক্তিরা। এরপরেই কোম্পানির আধিকারিকদের সঙ্গে শুরু হয় বচসা।
advertisement
আরও পড়ুন- "জম্মু কাশ্মীর ইস্যুর নিষ্পত্তি" চান নতুন পাক প্রধানমন্ত্রী! ট্যুইট মোদিকে
সেই বচসা চলাকালীন বাগুইআটি থানার পুলিশ সেখানে পৌঁছায় এবং ভুয়ো কোম্পানির আধিকারিকদের আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু করেছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তাঁরা। যদিও প্রতারিত ব্যক্তিরা এখনও থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি।
advertisement
Anup Chakrabarty
Location :
First Published :
Apr 13, 2022 6:15 PM IST
