TRENDING:

WB Election 2021: ভোটে রাজ্যে থাকবে ৭০০ কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী

Last Updated:

একেতে করোনা মহামারি, তারওপর রাজনৈতিক হিংসা! আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 'ডাবল ট্রাবল'-এর চ্যালেঞ্জ৷ তাই একুশের ভোট নির্বিঘ্নে সম্পন্ন করতে নজিরবিহীন নিরাপত্তার রূপরেখা তৈরি করে ফেলেছে নির্বাচন কমিশন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: একেতে করোনা মহামারি, তারওপর রাজনৈতিক হিংসা! আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 'ডাবল ট্রাবল'-এর চ্যালেঞ্জ৷ তাই একুশের ভোট নির্বিঘ্নে সম্পন্ন করতে নজিরবিহীন নিরাপত্তার রূপরেখা তৈরি করে ফেলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)৷
advertisement

আগেই জানা গিয়েছিল যে, এবার ভোটে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী (Central Reserve Police Force, CRPF) মোতায়েন থাকবে৷ বৃহস্পতিবার সিআরপিএফ-এর ডিরেক্ট জেনারেল কুলদীপ সিং জানালেন যে, ভোটে রাজ্যে থাকবে ৭২৫ কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী৷ এর মধ্যে ৪১৫ কোম্পানি ইতিমধ্যেই চলে এসেছে রাজ্যে৷ এমনটাই রিপোর্ট হিন্দুস্তান টাইমস-এর৷

ডিজি কুলদীপ সিং এদিন সিআরপিএফ-এর বার্ষিক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন যে, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে যে কোন জায়গায় কোন দফার ভোটে কঠিন হতে চলেছে৷ সেই বুঝে সিআরপিএফ মোতায়েন করা হবে৷ এ রাজ্যে এবার আট দফায় ভোট৷ শুরু হবে ২৭ মার্চ থেকে৷ শেষ দফায় ভোট ২৯ এপ্রিল৷ ২ তারিখ ভোটের ফলপ্রকাশ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

প্রতিটি কোম্পানিতে প্রায় ১০০ জন জওয়ানকে নিয়ে৷ প্রায় ৭০,০০০ জওয়ান এই রাজ্যে ভোটের জন্য মোতায়েন থাকবেন৷ গত মাসে ৯ কোম্পানি সিআরপিএফ মোতায়েন করা হয়েছে পুরুলিয়া ও ঝাড়গ্রামের জেলায়৷  জানা গিয়েছে স্পর্শকাতর এলাকাগুলিতে রাজ্য পুলিশ ও জেলা প্রশাসনের সিনিয়র আধিকারিকদের সঙ্গেই সিআরপিএফ কাজ করবে৷ আসন্ন বিধানসভা নির্বাচন যাতে শান্তিপূর্ণ সম্পন্ন করার জন্য কোনও ত্রুটি রাখছে না নির্বাচন কমিশন৷ রাজ্য জুড়ে পুলিশ পর্যবেক্ষক ও সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করেছে তারা৷ এবারের বিধানসভা নির্বাচনে আরও বেশি করে বিশেষ পর্যবেক্ষক মোতায়েন করা হয়েছে বলেই নির্বাচন কমিশন সূত্রে খবর।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
WB Election 2021: ভোটে রাজ্যে থাকবে ৭০০ কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল