#কলকাতা: পার্লারের আড়ালে চলছিল মধুচক্র। বহুদিন ধরেই এলাকার একটি পার্লারের আড়ালে এমন অসামাজিক কাজকর্মের অভিযোগ উঠছিল ৷ শেষ পর্যন্ত সেই অভিযোগ পেয়ে ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলার সুনন্দ সরকার ঘটনাস্থলে আসে ৷ এদিন এসে হাতে নাতে ৭ জনকে ধরেন তিনি। এলাকার লোকজন বটতলা থানায় অভিযোগ জানান। আরও কিছু পার্লারে অসামাজিক কাজকর্ম হয় বলে অভিযোগ কাউন্সিলেরর ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷