TRENDING:

আবার হাতির হামলায় মৃত্যু! ঘটনায় চাঞ্চল্য ডুয়ার্সে

Last Updated:

রবিবারের পর মঙ্গলবার সকালেও আবার হাতির হামলায় মৃত্যু হয় এক ব্যক্তির, ঘটনায় চাঞ্চল্য চড়িয়েছে ডুয়ার্সে। মঙ্গলবার সকালে  ডায়নার জঙ্গল থেকে একটি দলছুট হাতি বস্তিতে ঢুকে পড়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ডুয়ার্স: রবিবারের পর মঙ্গলবার সকালেও আবার হাতির হামলায় মৃত্যু হয় এক ব্যক্তির, ঘটনায় চাঞ্চল্য চড়িয়েছে ডুয়ার্সে। মঙ্গলবার সকালে  ডায়নার জঙ্গল থেকে একটি দলছুট হাতি বস্তিতে ঢুকে পড়ে। সেই সময় প্রাতকৃত্য করতে বাইরে বেরিয়ে ছিলেন কুল বাহাদুর থাপা নামে ব্যক্তি। তখনই সে হাতির মুখোমুখি পড়ে যায়।
advertisement

হাতিটি তাকে শুড়ে তুলে আছরে পা দিয়ে পিষে মারে। বারবার লোকালয়ে হাতির হামলার ঘটনায় ক্ষুব্ধ বাসিন্দারা। একদিকে যখন উৎসবের মেজাজে ডুয়ার্সে তখন বিষাদের ছায়া আপার কলাবাড়ি বস্তিতে। আতঙ্কের পরিবেশ জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে।

আরও পড়ুন: টোটো-ই এবার অ্যাম্বুল্যান্স! সরু গলিতে বাড়ি হলেও এখন কোনও চিন্তা নেই

advertisement

আরও পড়ুন: ঢাকিদের হাতে দুর্গাপুজোর উদ্বোধন! অভিনবত্বের ছোঁয়া কোলাঘাটের এই পুজোর মণ্ডপে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পার্শ্ববর্তী জঙ্গল থেকে একটি দল ছুট হাতি ঢুকে পড়ে। এই এলাকায় সেই সময় হাতির সামনে পড়ে যায় কুল বাহাদুর থাপা।কুল বাহাদুর থাপাকে শুড়ে তুলে আছাড় মারে হাতিটি, এরপর পা দিয়ে পিষে দেয় হাতিটি। ঘটনা স্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনার খবর পেয়ে বন কর্মী ও পুলিশ সেখানে পৌঁছায় ঘটনাস্থলে। বারবার বস্তি এলাকায় হাতির হামলা, আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়পুরে পাইপলাইনে রান্নার গ্যাস পরিষেবা! কেজি প্রতি দামটাও নামমাত্র
আরও দেখুন

রকি চৌধুরী

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
আবার হাতির হামলায় মৃত্যু! ঘটনায় চাঞ্চল্য ডুয়ার্সে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল