পাখি মানেই সুন্দর? না তা কিন্তু নয়৷ কিছু ভয়ঙ্কর পাখিও আছে৷ এই ভিডিওটি পৃথিবীর সবথেকে বিপজ্জনক এবং ভয়ঙ্করতম সেই পাখিকে নিয়ে৷ এর নাম ক্যাসোয়ারি৷ cassowary এদের মহিলা প্রজাতির ওজন ৫৯ কেজি এবং পুরুষ প্রজাতির ওজন ৩৪ কেজি৷ এদের মাথায় হেলমেটের মতো দেখতে একটি পদার্থ থাকে৷
advertisement
আরও পড়ুন: সামনেই মন্ত্রিসভার বৈঠক, আবারও বাড়বে ডিএ? হাতে কত টাকা আসবে, হিসেবটা বুঝে নিন
এই পাখিগুল সাধারণত নিজের পরিবার, সন্তান সন্ততিদের সঙ্গেই দিন কাটায়৷ কারও সাতে পাঁচে থাকে না৷ অকারণে কারও ক্ষতিও করে না৷ কিন্তু ভুলেও যদি তাদের বিরক্ত করা হয়, তারা কিন্তু মেরেও দিতে পারে৷ এরা এদের ছুরির মতো নখ আক্রমণকারীর পেটে ঢুকিয়ে দেয়৷ এরা ডানা ঝাপটেও আক্রমণ করে৷ গিনেসবুকে সবথেকে বিপজ্জনক পাখি হিসাবে এদের নাম রয়েছে৷ cassowary মূলত জলের কাছাকাছি থাকে এবং মাছ খেয়েই জীবনধারণ করে৷
