আরও পড়ুন- করোনা বিতর্ক, শুরু হওয়ার ৭ মিনিটের মধ্যেই বন্ধ ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ !
জনপ্রিয় এনার্জি ড্রিঙ্ক প্রস্তুতকারি সংস্থা রেড বুলের (Red Bull) তরফে তাদের ট্যুইটার পেজে ওই ভিডিও আপলোড করা হয় ৷ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বাইরাল হতে খুব বেশি সময় লাগেনি ৷ ট্যুইটে জানানো হয়েছে, ইতালির পাইলট দারিও কোস্তাই (Dario Costa) এই কঠিন কাজকে অনায়াসে সম্ভব করেছেন ৷ ভিডিওটি দেখে প্রত্যেকেই অবাক ৷
advertisement
আরও পড়ুন- ৫ বছরেই ভারতের বাজারে স্টারের তকমা; TRAI-এর স্বীকৃতিতেও সেরা রিলায়েন্স জিও !
এই রেসিং ছোট প্লেনটিকে পাইলট দারিও কোস্তা বিখ্যাত কাতালকা টানেলের (Catalca Tunnel) মধ্যে দিয়ে উড়িয়ে নিয়ে গিয়েছেন ৷ প্রায় ২৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ৷ যা এককথায় অবিশ্বাস্য ! ক্যাপশনে লেখাও হয়েছে, ‘‘ দারিও কোস্তাই হলেন প্রথম মানুষ ৷ যিনি দুটি টানেলের মধ্যে দিয়ে বিমান উড়িয়ে নিয়ে গিয়েছেন ৷ ’’
নিজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে পাইলট জানান, ‘‘সবকিছুই খুব তাড়াতাড়ি যেন ঘটে গেল ৷ কিন্তু প্রথম টানেল থেকে বেরনোর পর হাওয়ার ধাক্কায় বিমানটি ডান দিকে সরে সরে যাচ্ছিল ৷ তখন গতি কিছুটা কমাতে হয় ৷ আমি শুধু বিমানটিকে সোজা ওড়ানোর দিকেই নজর রেখেছিলাম ৷ ’’
