TRENDING:

Vietnam Boat Collapse: আচমকা আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টি, ডুবে গেল পর্যটক বোঝাই নৌকা! ভিয়েতনামে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৩৪

Last Updated:

স্থানীয় আধিকারিকরা জানিয়েছেন, উদ্ধারকারীরা মোট ১১ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পেরেছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভিয়েতনামে পর্যটক বোঝাই নৌকা ডুবে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে৷ নিখোঁজ আরও বেশ কয়েক জন৷ শনিবার ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে ভিয়েতনামের হা লং খাঁড়িতে৷ মৃতদের মধ্যে বেশ কয়েকটি শিশুও রয়েছে৷
ভিয়েতনামে ভয়াবহ দুর্ঘটনা৷ ছবি-এএফপি
ভিয়েতনামে ভয়াবহ দুর্ঘটনা৷ ছবি-এএফপি
advertisement

জানা গিয়েছে, পর্যটকদের ওই দলটি নৌকায় করে ইউনেস্কোর একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দেখতে যাচ্ছিল৷ তখনই প্রবল ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি শুরু হয়৷ প্রচণ্ড এই দুর্যোগের মধ্যে পড়েই নৌকাটি উল্টে যায়৷

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই নৌকাটিতে ৪৮ জন যাত্রী এবং ৫ জন কর্মী ছিলেন৷ স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নৌকার মৃত এবং নিখোঁজ যাত্রীদের অধিকাংশই ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের বাসিন্দা৷

advertisement

স্থানীয় আধিকারিকরা জানিয়েছেন, উদ্ধারকারীরা মোট ১১ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পেরেছেন৷ এ ছাড়াও মোট ৩৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ এখনও অন্তত ৮ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে৷

ঘটনার প্রত্যক্ষদর্শী এক অফিস যাত্রী সংবাদসংস্থা এএফপি-কে জানিয়েছেন, শনিবার স্থানীয় সময় বেলা দুটো নাগাদ আচমকাই আকাশ কালো করে প্রচণ্ড শিলাবৃষ্টি এবং বজ্রপাত শুরু হয়৷ সঙ্গে বইতে থাকে ঝোড়ো হাওয়া৷ যার জেরে নৌকাটি উল্টে যায়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

ঘটনায় শোকপ্রকাশ করে তদন্তের নির্দেশ দিয়েছেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিনহ চিনহ৷ উদ্ধারকাজে গতি আনারও নির্দেশ দিয়েছেন তিনি৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Vietnam Boat Collapse: আচমকা আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টি, ডুবে গেল পর্যটক বোঝাই নৌকা! ভিয়েতনামে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৩৪
Open in App
হোম
খবর
ফটো
লোকাল