TRENDING:

মা ব্যস্ত শপিংয়ে, কান্না থামাতে ১৩ দিনের বোনের মাথা থেঁতলে হত্যা দাদার

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মিয়ামি: মা-কে না পেয়ে খিদের জ্বালায় কাঁদছিল ১৩ দিনের সদ্যজাত শিশুটি ৷ তাঁর কান্নায় বিরক্ত হয়ে দেওয়ালে শিশুটির মাথা ঠুকে দিল তাঁরই ছ-বছরের দাদা ৷ তাতেই সারাজীবনের মতো কান্না থেমে যায় ওই একরত্তি প্রাণের ৷ তখনও তাঁদের মা ক্যাথলিন মেরি স্টেলি ব্যস্ত শপিংয়ে ৷
advertisement

মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম ফ্লোরিডার বাসিন্দা, ৬২ বছরের ক্যাথলিন মেরি স্টেলিকে সদ্যজাত শিশুকে ঠিকমতো দেখাশুনা না করার ও অবহেলার অভিযোগে শুক্রবার আদালতে তলব করা হয় ৷

নিজের তিন ও ছয় বছরের দুই ছেলে এবং মাত্র ১৩ দিন বয়সী মেয়েকে ভ্যানে একা রেখে ক্যাথলিন গিয়েছিলেন শপিংয়ে ৷ মা যেতেই কাঁদতে শুরু করে একরত্তি ১৩ দিনের মেয়ে ৷ গলা ফাটিয়ে কাঁদলেও ফেরেনি মা ৷ বরং তিতিবিরক্ত হয়ে ওঠে তাঁর বড় দাদা ৷ বোনকে ভয় দেখিয়ে চুপ করাতে নৃশংস অত্যাচার শুরু করে সে ৷

advertisement

প্রথমে পা ধরে উল্টো করে নাচাতে থাকে ছেলেটি, তাতে কান্না আরও বেড়ে গেলে আঁছড়ে ফেলে মাটিতে ৷ যন্ত্রণায় কঁকিয়ে উঠে হিঁচটি তুলতে থাকে একরত্তি ১৩ দিনের সদ্যজাত ৷ তাতে আরও রাগ বেড়ে যায় ছ’বছরের ফ্যাঙ্কির ৷ থেঁতলানো মুখের শিশুটির মাথা ঠুকে দেয় দেওয়ালে ৷ আঘাতের তীব্রতা আর সহ্য করতে না পেরে মাত্র ১৩ দিনের খুদের জীবনে দাঁড়ি পড়ে যায় ৷

advertisement

প্রায় এক ঘণ্টা পর ফিরিয়েও ক্যাথলিন ছোট শিশুটির অবস্থার দিকে ফিরিয়েও দেখেন না ৷ বাড়ি পৌঁছে দেখা যায় শিশুটির দেহ আঘাতে নীল হয়ে ঠান্ডা হয়ে গিয়েছে ৷ তখন চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শিশুটিকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

ক্যাথলিন তাঁর মৃত স্বামীর শুক্রাণু জমিয়ে রেখে এই তিন শিশুর জন্ম দিয়েছেন ৷ তাঁর পরিচিতরা জানিয়েছেন, ক্যাথলিন চুড়ান্ত স্বার্থপর একজন মহিলা ৷ সন্তানদের কোনও যত্নই করেনি ৷ তাঁর অবহেলাই তাঁর বাকি দুই সন্তান ফ্র্যাঙ্ক ও ফিলিপকে হিংস্র এবং আক্রমণাত্মক করে তুলেছে ৷ ঘটনার তদন্তকারীরাও পুরো পরিস্থিতি খতিয়ে দেখে ক্যাথরিনকেই ওই ১৩ দিনের শিশুটির মৃত্যর জন্য দোষী সাব্যস্ত করেছে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
মা ব্যস্ত শপিংয়ে, কান্না থামাতে ১৩ দিনের বোনের মাথা থেঁতলে হত্যা দাদার