হামলা, বিমানহানার মাত্রা জোরদার করার দ্বিতীয় দিনেই ইরানের ভারী বিমানহানায় ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC) হেডকোয়ার্টার্স ধ্বংস করে দেওয়ার দাবি করল আমেরিকার সেনা৷ প্রকাশ করল স্যাটেলাইটে পাওয়া হামলার ছবিও৷
advertisement
ইরান গার্ডের বিরুদ্ধে জোরদার হামলার বিবরণ দিয়ে আমেরিকার সেন্ট্রাল কম্যান্ড, CENTCOM তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘গত ৪৭ বছর ধরে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC) ১০০০-এরও বেশি মার্কিন নাগরিককে হত্যা করেছে৷ গতকাল, একটা বড় বিমানহানায় সেই সাপের মাথাটাকেই কেটে দিয়েছি৷’’
ইরানের রাজধানী তেহরানে লাগাতার বিমানহানা চালানোর মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এই যুদ্ধ কমপক্ষে ১ মাস চলতে পারে৷ সংবাদ সংস্থা ডেইলি মেল-কে ট্রাম্প জানিয়েছেন, ‘‘শুরু থেকেই এটা ৪ সপ্তাহের একটা পরিকল্পনা ছিল৷’’
শনিবার ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার মাধ্যমে মার্কিন-ইজরায়েলের যৌথ অভিযান শুরু হয়। তেহরান মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে এই হামলার জবাব দেয়৷ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান এবং ইজরায়েলে পর পর বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে ইতিমধ্যেই।
এরই মাঝে ট্রাম্প দাবি করেছেন, খামেনেইয়ের মৃ্ত্যুর পরে ইরানের বর্তমান নেতারা তাঁর সঙ্গে সমঝোতা মূলক কথা বলতে আগ্রহ প্রকাশ করেছেন৷ যদিও এ নিয়ে বিস্তারিত কোনও তথ্য দেননি মার্কিন প্রেসিডেন্ট৷ পাশাপাশি, ইরানের তরফ থেকেও ট্রাম্পের দাবির সত্যতা প্রমাণমূলক কোনও বিবৃতি আসেনি৷
