TRENDING:

Tiger Death: সর্বনাশ! একসঙ্গে ৭২টি বাঘের মৃত্যু! এসে গেল সংক্রামক ভাইরাস, চিড়িয়াখানা যেন নরক!

Last Updated:

Tiger Death: থাইল্যান্ডের চিড়িয়াখানায় একসঙ্গে এত বাঘের মৃত্যু হল কেন? তদন্ত শুরু হতেই বেরিয়ে এল বিস্ফোরক তথ্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ব্যাঙ্কক: প্রাণঘাতী ভাইরাস ও ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে থাইল্যান্ডের উত্তরাঞ্চলের একটি বেসরকারি চিড়িয়াখানায় গত কয়েক সপ্তাহে অন্তত ৭২টি বাঘ মারা গেছে।
এত বাঘের মৃত্যু কেন?
এত বাঘের মৃত্যু কেন?
advertisement

শুক্রবার দেওয়া এক বিবৃতিতে চিয়াং মাইয়ের প্রাদেশিক প্রাণিসম্পদ দফতর জানিয়েছে, পরীক্ষায় অত্যন্ত সংক্রামক ক্যানাইন ডিসটেম্পার ভাইরাস শনাক্ত হয়েছে। পাশাপাশি শ্বাসতন্ত্রে প্রভাব ফেলে এমন ব্যাকটেরিয়ার উপস্থিতিও ধরা পড়েছে।

জাতীয় প্রাণিসম্পদ বিভাগের পরিচালক সোমচুয়ান রতানামুংকলানন স্থানীয় গণমাধ্যমকে বলেন, বাঘ অসুস্থ হলে তা বিড়াল বা কুকুরের মতো প্রাণীর ক্ষেত্রে যতটা সহজে ধরা যায়, ততটা সহজে শনাক্ত করা যায় না। আমরা যখন বুঝতে পেরেছি যে তারা অসুস্থ, তখন অনেক দেরি হয়ে গেছে।

advertisement

যে চিড়িয়াখানায় বাঘগুলোর মৃত্যু হয়েছে সেটির নাম টাইগার কিংডম। শনিবার চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে কথা বলার জন্য যোগাযোগ করা হলেও তারা কোনও মন্তব্য করেনি। তাদের ওয়েবসাইটে দর্শনার্থীদের জন্য বাঘ স্পর্শ করার এবং বড় এই বন্য প্রাণীগুলোর সঙ্গে ছবি তোলার সুযোগের বিজ্ঞাপন দেওয়া হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
৫০ টাকায় ২৪ ঘণ্টা থাকা, ৫ টাকায় খাবার! রোগীর পরিজনদের জন্য বিরাট উদ্যোগ নিল কোন হাসপাতাল
আরও দেখুন

এএফপিকে প্রাণী অধিকার সংগঠন পেটা এশিয়া জানিয়েছে, এই বাঘগুলো দুর্দশা, বন্দিত্ব ও ভয়ের মধ্যে যেভাবে বেঁচে ছিল সেভাবেই তাদের মৃত্যু হয়েছে। সংগঠনটি আরও বলেছে, পর্যটকেরা যদি এসব স্থান এড়িয়ে চলেন, তবে এগুলো দ্রুত অলাভজনক হয়ে পড়বে এবং এ ধরনের মর্মান্তিক ঘটনা ঘটার সম্ভাবনাও অনেক কমে যাবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Tiger Death: সর্বনাশ! একসঙ্গে ৭২টি বাঘের মৃত্যু! এসে গেল সংক্রামক ভাইরাস, চিড়িয়াখানা যেন নরক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল